ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

জাতীয় বার্ন ইনস্টিটিউটে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৫ পালিত

আমার বার্তা অনলাইন
১২ মে ২০২৫, ১১:০৪

"আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজধানীতেও উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৫। সোমবার (১২ মে) সকালে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা মেডিকেল কলেজের বাগান গেট প্রদক্ষিণ করে আবার ইনস্টিটিউট ভবনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা তত্ত্বাবধায়ক ডলি রানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অফ এস্থেটিক সার্জারির সম্মানিত সাধারণ সম্পাদক ও জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্লাস্টিক সার্জারি সোসাইটির যুগ্ম আহ্বায়ক ও ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম এবং সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক ডা. ফোয়ারা তাসনীম পালমি।

র‌্যালিতে প্রায় দুই শতাধিক নার্স ও স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন। তারা ব্যানার ও পোস্টারে "নার্সদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন", "রোগীর কাঙ্খিত সেবা নিশ্চিতে নার্সদের অধিকার দিন", "প্রতিদিন যারা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেন, তারা আমাদের নার্স","ভালোবাসা, সহানুভূতি ও সাহসের নাম নার্স","নার্সিং পেশায় বিসিএস ক্যাডার চালু করুন",

প্রভৃতি স্লোগানের মাধ্যমে নার্সদের পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ, ঝুঁকি ভাতা, ডে কেয়ার সুবিধা এবং নার্সিং ক্যাডার চালুর দাবি জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নার্সিং পেশার উন্নয়ন ছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব নয়। তাই নার্সদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধিতে রাষ্ট্রকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

এই আয়োজনের মধ্য দিয়ে নার্সদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি পেশাগত অধিকার ও সুযোগ-সুবিধার দাবি নতুনভাবে তুলে ধরা হয়।

আমার বার্তা/এম রানা/জেএইচ

শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয়

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর নতুন কমিটি 

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।  (SNMB) এদেশের পরমাণু চিকিৎসার শাথে

নির্বাচন কমিশন গঠন: পিবজা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)-এর দ্বি- বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকাল ১১টায়

হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে হকারদের জন্য ৬টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট গড়ে তোলার পরিকল্পনার কথা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে তর্ক বির্তক ঘুষির আঘাতে একজনের মৃত্যু

এফবিসিসিআই–ইউএন ওচা বৈঠক: দুর্যোগে বেসরকারি খাতের ভূমিকা জোরদার

পরওয়ারকে চোখ বেঁধে রিমান্ডে নেওয়ার সময় জেলখানা থেকে যে হুঙ্কার দিয়েছিলেন এ্যানি

ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে

সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর

মোড়কে সতর্কতামূলক পুষ্টি তথ্য থাকলে খাদ্য নির্বাচন সহজ হবে ভোক্তার

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ পাঁচ জেলায় অন্তত ১২ জনের মৃত্যু

২০৪০ সালের মধ্যে ৬ ও ৮ লেনে রূপান্তর হচ্ছে ৬০০ কিমি মহাসড়ক

গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরতে হবে: ইশরাক

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবেক মেয়র আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয়: হাইকোর্ট

পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর