ই-পেপার সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩
গণপূর্ত অধিদপ্তর

আ.লীগের দোসর হয়ে এখনো দাপুটে উপ-সহকারী প্রকৌশলী মাসুদ

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৫, ১৫:৪৫
আপডেট  : ১২ মে ২০২৫, ১৫:৪৭

ছাত্র-জনতার অভ্যূত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে থাকা দলটির দোসর ও সুবিধাভোগীরা এখনও বহাল তবিয়তে আছে। পট পরিবর্তনের পর সেসব দোসররা এখন নিজেদের বিএনপিপন্থি জাহির করতে ব্যস্ত। এমনই একজন কর্মকর্তা গণপূর্তের মহাখালী বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুদ রানা। আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত এই কর্মকর্তা বহু আগে থেকেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। কিন্তু কখনই তাকে শাস্তি কিংবা সামান্য বদলির মুখোমুখি হতে হয়নি। কারণ, তার মাথার ওপর ছিল বঙ্গবন্ধুর ছায়া! মাসুদ রানা বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশল পরিষদের নির্বাহী সদস্য থাকায় তার অন্যায়-অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ তো দূরের কথা, কথা বলতে সাহস করতেন না গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ উর্ধতন কর্মকর্তারা। ফলে ধরাকে সরাজ্ঞান করে নিজের পছন্দের ঠিকাদারকে কাজ দিতে নির্বাহী প্রকৌশলীকে চাপ সৃষ্টি, পর্যবেক্ষণের নামে সাধারণ ঠিকাদারদের হয়রানি, পার্সেন্টেজ নিয়ে কাগজে সই সহ এমন কোনো দুর্নীতি নেই, যা করেননি মাসুদ রানা। তবে, সরকার বদলের পর মাসুদ রানাও পল্টি দিয়েছেন। বঙ্গবন্ধু পরিষদের এই নেতা এখন নিজেকে জাহির করছেন বিএনপিপন্থি লোক হিসেবে। এমনকি, সম্প্রতি তাকে ঢাকার বাইরে বদলি করা হলেও প্রভাব খাটিয়ে মহাখালী বিভাগেই বহাল রয়ে গেছেন তিনি।

গণপূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে কথা বলে জানা গেছে, উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা মনে-প্রাণে আওয়ামীপন্থি মানুষ। তার দপ্তরে আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ-সাধারণ ঠিকাদারদের কথা বলার অবস্থাও ছিল না। তবে, সেই দলীয় ঠিকাদাররাও ঘুষ কোনো কাজ করিয়ে নিতে পারতে না। অভিযোগ আছে, মাসুদ রানার নির্ধারিত কিছু ঠিকাদার আছে, যাদের বাইরে অন্য ঠিকাদাররা কাজের টেন্ডারে অংশ নিলে নানাভাবে হয়রানি ও কারসাজি করে টেন্ডার থেকে নাম বাদ দিতেন। এসব কাজ করতে তিনি বিভাগের নির্বাহী প্রকৌশলীকে গোনায় ধরতেন না। তার অন্যায় কাজ হাসিলে দলীয় প্রভাব খাটিয়ে নির্বাহী প্রকৌশলীর ওপর চাপ দিতেন।

মাসুদ রানার ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি নিয়মিত সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ রক্ষা করতেন। এমনকি দলীয় বিভিন্ন কর্মসূচীতেও অংশ নিতেন মাসুদ রানা। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়ার একটি ছবিও আমার বার্তার হাতে এসেছে।

এদিকে, গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দোসর হওয়ায় মাসুদ রানাকে গত ২০ মার্চ শরিয়তপুর গণপূর্ত বিভাগে বদলি করা হয়। কিন্তু তিনি এখন নিজেকে বিএনপিপন্থি কর্মকর্তা জাহির করে কর্তৃপক্ষের সেই আদেশকে পাত্তা দিচ্ছেন না।

এসব অভিযোগ প্রসঙ্গে উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, ওই আমলে সবাই বঙ্গবন্ধু পরিষদে ছিল। এখন আবার সবাই জিয়া পরিষদের লোক। চাকরি করতে গেলে ক্ষমতাসীন দলের সঙ্গে এতটুকু সম্পর্ক রাখতে হয়। আমি স্বেচ্ছায় এই কমিটিতে যুক্ত হইনি। বদলির বিষয়ে তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তরে তিন বছরের আগে কোনো কর্মকর্তাকে বদলি করা হয় না।

আমার বার্তা/এমই/এমজে

সংসদে হেডফোন কেলেঙ্কারি, ৫ কোটি টাকার সাউন্ড সিষ্টেম অচল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বিব্রতকর এক ঘটনা ঘটে গেল । প্রায় ৪ কোটি ৭৮

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে আউট সোর্সিং পদ্ধতিতে প্রতিটি উপজেলায় ১ জন করে এ আই টেকনিশিয়ান নিয়োগের

যমুনা অয়েলে বরখাস্ত মিল্টন, তদন্তের বাইরে জিএম এইচআর মাসুদুল ইসলাম?

" যমুনা অয়েলে দ্বৈতনীতির বিস্ফোরক অভিযোগ, ডাকাতি মামলার আসামিকে বাঁচাতে তৎপর জিএম এইচ আর -

সিনেটর দাতুক রাস আদিবা রাদজী: অদম্য, অবিশ্বাস‍্য, হার না মানা প্রেরণাদায়ী এক নারী

সিনেটর (অব) দাতুক ডক্টর রাস আদিবা মোহাম্মদ রাদজি ২৭শে জুলাই ১৯৬৮ সালে সেলান্গর, মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ