ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার কারণ জানালেন তুহিন মালিক

আমার বার্তা অনলাইন
১৬ মে ২০২৫, ১৫:২৪
আপডেট  : ১৬ মে ২০২৫, ১৫:৩৯

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর একটি ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ। তবে ৯ মাস পেরিয়ে গেলেও এখনো সেই প্রতীক্ষিত ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি সরকার। মাঝে বেশ কয়েক দফা জুলাই ঘোষণাপত্র প্রকাশের সময় নির্ধারিত হলেও বারবার সেটা পিছিয়ে গেছে।

এবার জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার তথ্য দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে ফেসবুকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়া নিয়ে একটি পোস্ট দিয়েছেন তুহিন মালিক। যেখানে জুলাই ঘোষণাপত্র প্রকাশে কোথায় বাধা সেই বিষয়গুলো সামনে এনেছেন তিনি।

সবশেষ গত ১০ মে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়াদের গণদাবির প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে। একই দিন ঘোষণা দেয় আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার। তবে এরপর থেকেই চারিদিক অশান্ত বলে দাবি তুহিন মালিকের। কেন ৯ মাসেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা যায়নি সেই প্রশ্ন তুলেছেন তিনি।

ফেসবুক পোস্টে তুহিন মালিক লিখেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের বন্দোবস্ত। সে কারণেই রাজনৈতিক দল, সিভিল-মিলিটারি আমলাতন্ত্র, সুবিধাভোগী সিভিল সোসাইটির কেউ চায় না বিদ্যমান এই কাঠামোর পরিবর্তন হোক।

কারা জুলাই ঘোষণাপত্র প্রকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছেন তা জানিয়ে তুহিন মালিক লিখেছেন, অতীতের ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরা চাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হোক। বর্তমান ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরাও চাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হোক। ভবিষ্যতে ক্ষমতায় আসলে ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধা প্রাপ্তির আশাবাদীরাও চাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হোক।

কেন এতদিনেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা গেল না সেই প্রশ্ন তুলে তুহিন মালিক লিখেন, ৫ আগস্টের পর ফ্যাসিবাদী সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতার নামে সরকার গঠিত হয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করা হলো না কেন? এরপর প্রায় পাঁচ মাস পর গত ৩১ ডিসেম্বর ছাত্ররা শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চাইলেও ৩০ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরও ঘোষণাপত্র জারী করা হলো না কেন? ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়ার পরও ঘোষণাপত্র জারি করা হলো না কেন?

তিনি আরও লেখেন, সর্বশেষ গণদাবীর প্রেক্ষিতে গত ১০ মে রাতে সরকার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার ঘোষণা দিতে বাধ্য হয়েছে। এরপর থেকেই চারিদিক অশান্ত। কেন নয় মাসেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা যায়নি?

সবশেষ জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার পেছনে কারণ জানিয়ে তুহিন মালিক লেখেন, কারণ ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরা কখনই চায় না বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন হোক। এর সবচেয়ে বড় কারণ হলো- ১৯৭২ সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায়।

আমার বার্তা/জেএইচ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে চেম্বার আদালতে মান্না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু