ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

চ্যাটজিপিটিকে ‘সুপার অ্যাপ’ বানাতে চায় ওপেনএআই

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১১:৫৭

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ওপেনএআই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেবাটির নতুন সংস্করণ উন্মোচন করা হতে পারে। এতে শুধু প্রশ্নের উত্তর নয়, কোড লেখা, বিভিন্ন কাজ সম্পন্ন করা এবং ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার সুবিধাও থাকবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই চ্যাটজিপিটিকে একটি ‘সুপার অ্যাপ’-এ রূপ দিতে চায়। অর্থাৎ এক প্ল্যাটফর্মেই পাওয়া যাবে নানা ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা।

বর্তমানে চ্যাটজিপিটি মূলত কথোপকথনভিত্তিক সেবা দেয়। তবে নতুন সংস্করণে ব্যবহারকারীরা আরও অনেক কাজ করতে পারবেন। বিশেষ করে প্রোগ্রামিং, তথ্য বিশ্লেষণ এবং দৈনন্দিন কাজের সহায়তায় নতুন সুবিধা যুক্ত হতে পারে।

ওপেনএআইয়ের পণ্য ও প্ল্যাটফর্ম বিভাগের প্রধান থিবো সোটিয়ো বলেছেন, তাদের লক্ষ্য এমন একটি সেবা তৈরি করা যেখানে প্রত্যেক ব্যবহারকারীর নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী থাকবে। এই সহকারী ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্র দুই জায়গাতেই সাহায্য করতে পারবে।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা হলো, চ্যাটজিপিটিকে এমন একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে পরিণত করা, যেখান থেকে ব্যবহারকারীরা অন্যান্য সেবাও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে কোড লেখার জন্য বিশেষভাবে তৈরি ওপেনএআইয়ের সেবা ‘কোডেক্স’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যবসায়িক গ্রাহকদের কাছে নিজেদের অবস্থান শক্তিশালী করাই ওপেনএআইয়ের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে প্রতিষ্ঠানটি আয় বাড়ানোর পথও খুঁজছে। কারণ ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে লাভজনক ব্যবসা গড়ে তোলার চাপ রয়েছে।

চ্যাটজিপিটিকে কেন্দ্র করে এমন পরিকল্পনার খবর অবশ্য নতুন নয়। গত বছর থেকেও এ ধরনের আলোচনা চলছে। চলতি বছরের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওপেনএআই ধীরে ধীরে বিচ্ছিন্ন সেবাগুলোকে এক জায়গায় নিয়ে আসতে চায়।

এ কারণে কিছু আলাদা প্রকল্পের গুরুত্বও কমানো হচ্ছে। ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা ‘সোরা’র মতো প্রকল্পকে এখন মূল লক্ষ্য নয়, বরং পার্শ্ব উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, পরিকল্পনা সফল হলে চ্যাটজিপিটি শুধু একটি চ্যাটবট হয়ে থাকবে না। এটি হয়ে উঠতে পারে ব্যক্তিগত সহকারী, কর্মক্ষেত্রের সহযোগী এবং বিভিন্ন ডিজিটাল সেবার কেন্দ্র।

তবে নতুন সংস্করণে ঠিক কী কী সুবিধা থাকবে, সেগুলোর কতগুলো বিনা মূল্যে পাওয়া যাবে এবং কবে সবার জন্য উন্মুক্ত হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি ওপেনএআই। ফলে আনুষ্ঠানিক ঘোষণার আগে পরিকল্পনায় কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আমার বার্তা /জেএইচ

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ

ফেসবুকে নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। ফেসবুক ভেরিফায়েড নামে আসা এই সেবার মাধ্যমে

স্মার্টওয়াচে ব্যাটারি বদলানোর ঝামেলা আর থাকছে না, ইইউর নতুন সিদ্ধান্ত

স্মার্টওয়াচ, ফিটনেস ট্র্যাকার ও অন্যান্য পরিধানযোগ্য (ওয়্যারেবল) ডিভাইসে ব্যবহারকারীর নিজে ব্যাটারি পরিবর্তনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি

মেটার বিরুদ্ধে সেই মামলা প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরির অভিযোগে করা একটি আলোচিত মামলা থেকে শেষ পর্যন্ত রেহাই পেল মেটা।

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

সিকিউরিটি টেস্টের বা নিরাপত্তা পরীক্ষা সময় নিজেদের অত্যন্ত উন্নত কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ওপর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাবাসযোগ্য ঢাকার আর্তনাদ: দায় কার, মুক্তির পথ কোথায়?

পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফর: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে নতুন দিগন্তের প্রত্যাশা

ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার : মাহ্দী আমিন

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

ধানমন্ডিতে হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

পরিচ্ছন্ন নগর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি

বিক্ষোভকারীদের আরও দুই দাবি মেনে নিলো মোদি সরকার

কুশিয়ারায় পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

এআইয়ের দায়িত্বশীল ব্যবহারই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বিএনপি ৩১ দফার মুলা ঝুলিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

দারুণ কাজ করেছে শিক্ষার্থীরা: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে রাহুল গান্ধী

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পরকীয়া প্রেমিক ছাত্রদল নেতার হাত ধরে পালালেন দুই সন্তানের জননী!

হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান