ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১২:০৯

অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে টাস্ক সম্পন্ন করানো সংক্রান্ত প্রতারণার ফাঁদে ফেলে ১ কোটিরও বেশি টাকা হাতিয়ে নেওয়া চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. সোহেল মিয়া (৪১)।

রোববার (১১ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার (১০ জানুয়ারি) যাত্রাবাড়ি থানার ধলপুর এলাকা থেকে সোহেল মিয়াকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটের একটি চৌকশ আভিযানিক দল। মোট চারটি পৃথক বিকাশ অ্যাকাউন্ট ও নয়টি ব্যাংক অ্যাকাউন্টে বাদীর কাছ থেকে চক্রটি প্রতারণা করে ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৩০৫ টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় হওয়া মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বিগত ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রতারক চক্রের এক সদস্য একটি অজ্ঞাত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাকে অনলাইনে পার্টটাইম জবের প্রস্তাব দেওয়া হয়। বাসায় বসে অবসর সময়ে কাজ করে উপার্জন করা যাবে ভেবে বাদী রাজি হয়ে যান। তিনি নির্দেশনা অনুযায়ী একটি সাইটে ওয়ালেট খুলে টাস্ক সম্পন্ন করে প্রথম দফায় ১৫০ টাকা উপার্জন করেন। এভাবে ২৮টি টাস্ক সম্পন্ন করলে প্রতারক চক্র কর্তৃক বাদীকে ৩৮ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বাদী চক্রের দেখানো মতে ১৪টি টাস্ক সম্পন্ন করে ২ হাজার ১০০ টাকা উপার্জন করেন। এর পর প্রতারক চক্র ২ হাজার টাকা বিনিয়োগ করলে বিনিময়ে ২ হাজার ৮০০ টাকা পাবে এই মর্মে একটি টাস্ক দেয়। সেই টাস্কটি সম্পন্ন করলে বাদীর ওয়ালেটে অর্থ জমা হয়েছে দেখালেও বাদী উত্তোলনে ব্যর্থ হন। বিষয়টি প্রতারক চক্রটিকে জানালে চক্রটি একটি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে সেখানে টাকা পাঠাতে বলে, না হলে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারবেন না মর্মে জানানো হয়।

এভাবে ধাপে ধাপে প্রলোভন দেখিয়ে মোট চারটি পৃথক বিকাশ অ্যাকাউন্ট ও নয়টি ব্যাংক অ্যাকাউন্টে বাদীর কাছ থেকে চক্রটি প্রতারণাপূর্বক ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৩০৫ টাকা হাতিয়ে নেয়। পরে বাদী তার দেওয়া অর্থ ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি দেখায় প্রতারক চক্রটি।

ভুক্তভোগী বাদী প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে লালবাগ থানায় মামলা করেন। পরে সিআইডি প্রতারক চক্রের মূলহোতা নাদিমকে (৩২) গ্রেফতার করে আদালতে হাজির করলে তিনি প্রতারণার বিষয় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ছাড়া চক্রের অন্য সদস্যদের নাম প্রকাশ করেন তিনি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান আরও জানান, গ্রেফতার মো. সোহেল মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমার বার্তা/এল/এমই

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে

টার্গেট আইটির কার্যক্রম শুরু

দেশের তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম পরিচালনা করছে টার্গেট আইটি প্রতিষ্ঠান। ২০২৬ সালের শুরুতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ওয়েব

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো