ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ফেস আইডি ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পেমেন্ট ও মোবাইল রিচার্জের সুবিধা চালু

আমার বার্তা অনলাইন:
১৫ মে ২০২৫, ১৩:১৩

বায়োমেট্রিক লগইনের পাশাপাশি এবার বায়োমেট্রিক ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্টের’ মাধ্যমে পেমেন্ট ও মোবাইল রিচার্জ করার সুবিধা চালু হয়েছে বিকাশ অ্যাপে।

এর ফলে বিকাশ অ্যাপ ব্যবহারকারীদের লেনদেন হবে এখন আরও নিরবচ্ছিন্ন, দ্রুত ও নিরাপদ।

জানা যায়, এখন থেকে ১০০০ টাকা পর্যন্ত যেকোনো বিকাশ পেমেন্ট ও মোবাইল রিচার্জের ক্ষেত্রে গ্রাহককে বার বার পিন বা গোপন নম্বর দিতে হবে না। ফলে পিন ভুলে যাওয়া কিংবা বেহাত হওয়ার বিড়ম্বনা এড়িয়ে পেমেন্ট ও মোবাইল রিচার্জ এখন আরও ঝামেলাহীন, সহজ। একইসঙ্গে বাড়লো বিকাশ অ্যাপের নিরাপত্তাও।

গ্রাহকরা বিকাশ অ্যাপের লগইন স্ক্রিন অথবা প্রোফাইল থেকে এই সেবাটি চালু করতে পারবেন। সেবাটি চালু করতে লগইন স্ক্রিন অথবা গ্রাহকের প্রোফাইল থেকে (যদি ইতোমধ্যে লগইনের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি চালু না থাকে) বায়োমেট্রিক অপশনে ক্লিক করে পরের ধাপে পিন দিয়ে বায়োমেট্রিক লগইন ও লেনদেন চালু করতে হবে। এরপর থেকে প্রতিবার লগইন ও লেনদেন করতে আর পিন দিতে হবে না। ডিভাইসে সেট করা ‘ফেস আইডি’ অথবা ‘ফিঙ্গারপ্রিন্ট’ ব্যবহার করেই গ্রাহকরা বিকাশ অ্যাপে লগইন ও লেনদেন করতে পারবেন। প্রয়োজনমতো গ্রাহক আবার অ্যাপের প্রোফাইল থেকে ‘ফেস আইডি’ বা ‘ফিঙ্গারপ্রিন্ট’ সেবাটি বন্ধও করতে পারবেন।

প্রসঙ্গত, নতুন কোনো ডিভাইস থেকে লগইন করলে, পিন পরিবর্তন করলে বা অ্যাপ আন-ইন্সটল করলে সেবাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে সেবাটি আবার চালু করতে হবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে বায়োমেট্রিক লগইন ও লেনদেন চালু করার এক বছর পর আবার নতুন করে সেবাটি চালু করে নিতে হবে।

বিকাশ অ্যাপ থেকে এই মুহূর্তে গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশইন, ক্যাশ আউট, মার্চেন্ট পেমেন্ট, অ্যাড মানি, ইউটিলিটি বিল পেমেন্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফি পরিশোধ, ই-টিকেটিং, ডোনেশন, বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ, ইন্স্যুরেন্স ও মাইক্রোফাইন্যান্স-এর পেমেন্ট, ডিজিটাল ন্যানো লোন ও সেভিংস সহ নানান সেবা ব্যবহার করছেন। গ্রাহক-বান্ধব সেবার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে নিরন্তর উদ্ভাবন অব্যাহত রেখেছে বিকাশ।

আমার বার্তা/এল/এমই

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

কিশোর ব্যবহারকারীরা এআই সহকারীর সঙ্গে কী ধরনের বিষয় নিয়ে কথা বলছে তা এখন দেখতে পারবেন

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার সাত উপায়

ডিজিটাল যুগে আমরা প্রতিদিনই অনলাইনে অসংখ্য তথ্য শেয়ার করছি ব্যক্তিগত ছবি, ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড, এমনকি

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে: মাসুদ কামাল

মোবাইল ডেটা প্যাকেজের নির্দিষ্ট মেয়াদ ও ব্যবহার সীমাবদ্ধতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ক্রমেই বাড়ছে বলে

হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে ২০টি চ্যাট ‘পিন’ করা ছাড়াও যেসব সুবিধা পাবেন

অনেক জল্পনা শেষে এবার সামনে আসছে হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম সংস্করণ। জানা যাচ্ছে, নতুন এই ভার্সন নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান