ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

হোয়াটসঅ্যাপের ছবি-ভিডিও সেভ নিয়ে আসছে পরিবর্তন

আমার বার্তা অনলাইন
০৭ এপ্রিল ২০২৫, ১৫:০৭

ব্যক্তিগত থেকে শুরু করে পেশাগত জীবনেও হোয়াটসঅ্যাপ একটি অন্যতম প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম। ফাইল, ডকুমেন্ট, ছবি কিংবা ভিডিও সবকিছুই শেয়ার হয় এই মাধ্যমে।

কিন্তু সেই সঙ্গে একটি বড় সমস্যা দাঁড়ায় যখন অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও ফোনের গ্যালারিতে অজান্তেই জমা হতে থাকে। এতে যেমন ডাটা নষ্ট হয়, তেমন ফোনের স্টোরেজও হঠাৎ ভরে যায়।

এই সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ নিচ্ছে হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ চালু করতে চলেছে নতুন এক প্রাইভেসি ফিচার, যেখানে ছবি-ভিডিও সেভ হবে কিনা, সেটা নিয়ন্ত্রণে থাকবে প্রেরকের হাতে।

বর্তমানে কী হচ্ছে?

এখন আপনি চাইলে মিডিয়া অটো ডাউনলোড বন্ধ রাখতে পারেন। কিন্তু তাও যদি ডাউনলোড করেন, মিডিয়াটি গ্যালারিতে গিয়ে পড়ে।

নতুন আপডেট কী বলছে?

এবার প্রেরকই ঠিক করতে পারবেন, পাঠানো ছবি বা ভিডিও

প্রাপকের গ্যালারিতে সেভ হবে কিনা। এই আপডেটের ফলে ব্যক্তিগত ছবি বা সংবেদনশীল ভিডিও গ্যালারিতে গিয়ে অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি করবে না। আপনি যে তথ্য পাঠাচ্ছেন, তা প্রাপক শুধু চ্যাটে দেখতে পারবেন, কিন্তু সেভ করতে পারবেন না—যদি আপনি না চান।

ব্যবহারকারীদের জন্য কী সুবিধা আনবে এই ফিচার?

আরও নিরাপদ মিডিয়া শেয়ারিং: প্রেরকের অনুমতি ছাড়া প্রাপক মিডিয়া সেভ করতে পারবেন না।

ফোন স্টোরেজ সাশ্রয়: অপ্রয়োজনীয় মিডিয়া গ্যালারিতে জমে থাকবে না।

ডেটা খরচ কমবে: অটো ডাউনলোড বন্ধ থাকলে ডাটা অপচয় হবে না।

ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে: সংবেদনশীল ফাইলের অপব্যবহার কমবে।

এছাড়া যদি ফোন হারিয়ে যায় বা কারও হাতে চলে যায়, তাহলে গ্যালারিতে থাকা মিডিয়ার চেয়ে চ্যাটবক্সে সীমাবদ্ধ ফাইল অনেক বেশি সুরক্ষিত।

টেক্সটেও আসতে চলেছে এমন ফিচার! হোয়াটসঅ্যাপ সূত্রে জানা যাচ্ছে, ভবিষ্যতে শুধু ছবি-ভিডিও নয়, টেক্সট মেসেজ-এর ক্ষেত্রেও প্রেরক ঠিক করতে পারবেন, প্রাপক সেটি কপি বা সংরক্ষণ করতে পারবেন কিনা। এই আপডেট হলে হোয়াটসঅ্যাপ হয়ে উঠবে আরও শক্তিশালী, নিরাপদ এবং প্রাইভেসি-কেন্দ্রিক যোগাযোগের মাধ্যম।

বর্তমানে মানুষ অনেক বেশি সচেতন তাদের ডিজিটাল গোপনীয়তা নিয়ে। নানা সময়ে দেখা গেছে, হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি বা ভিডিও গ্যালারিতে জমে গিয়ে অনেকে তা অপব্যবহারের শিকার হয়েছেন। এই ধরনের সমস্যা রোধ করতেই হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ।

আমার বার্তা/এল/এমই

ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে শুরু হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ বিচার। যেখানে ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রমে

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

কিশোর ব্যবহারকারীরা এআই সহকারীর সঙ্গে কী ধরনের বিষয় নিয়ে কথা বলছে তা এখন দেখতে পারবেন

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার সাত উপায়

ডিজিটাল যুগে আমরা প্রতিদিনই অনলাইনে অসংখ্য তথ্য শেয়ার করছি ব্যক্তিগত ছবি, ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড, এমনকি

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে: মাসুদ কামাল

মোবাইল ডেটা প্যাকেজের নির্দিষ্ট মেয়াদ ও ব্যবহার সীমাবদ্ধতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ক্রমেই বাড়ছে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর