ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন

অনলাইন ডেস্ক:
০৩ নভেম্বর ২০২৩, ১৪:৫৮

অনলাইনে হ্যাকারদের আনাগোনা নতুন কিছু নয়। তাদের উদ্দেশ্য থাকে মূলত আপনার অ্যাকাউন্টের নিরাপত্তাজনিত যেকোনো দুর্বলতার সুযোগ নেয়া। পাসওয়ার্ড চুরি করে কিংবা ডাউনলোড করা কোনো ক্ষতিকর অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করে থাকে তারা। কিছু কিছু ক্ষেত্রে তারা আপনার কম্পিউটারের প্রসেসিং পাওয়ারেরও দখল নিয়ে নেয়।

অন্যান্য সকল অ্যাপ্লিকেশনের মতো হ্যাকাররা ফেসবুককেও টার্গেট করতে পারে। আর একবার নিরাপত্তার দেয়াল ভেদ করতে পারলে সহজেই আপনার হাত থেকে তারা অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। ব্যবহারকারীদের জন্য এ ধরনের অভিজ্ঞতা রীতিমতো উদ্বেগজনক।

আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে মনে হলে নির্ধারিত কিছু পদক্ষেপ নেয়ার মাধ্যমে আপনি পুনরায় অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। আর একবার অ্যাকাউন্ট ফেরত পাওয়ার পর হ্যাকারদের হাত থেকে তা নিরাপদ রাখতে আপনার সিকিউরিটি সেটিংস রিভিউ করাও জরুরি।

হ্যাকিংয়ের শিকার হলে কীভাবে পুনরায় অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পাওয়া যায়, আসুন জেনে নেই –

রিপোর্ট করুন!

আপনি যদি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারেন, তার কারণ হতে পারে এটি যে হ্যাকার আপনার লগড ইন সেশন মুছে দিয়েছে বা লগইন ডিটেইলস’এ পরিবর্তন করেছে। এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে https://www.facebook.com/hacked লিঙ্কের মাধ্যমে আক্রমণের শিকার অ্যাকাউন্টের তথ্য দ্রুত রিপোর্ট করুন।

ফেসবুক পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত ইমেইল এড্রেস বা ফোন নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্ট রিকভার করতে সহায়তা করবে।

আপনি যদি সেটিংসের চুজ ফ্রেন্ডস টু কনট্যাক্ট ইফ ইউ গেট লকড আউট অপশনটি চালু করে রাখেন, তাহলে পরবর্তীতে এই ফাংশন ব্যবহার করে আপনার প্রয়োজনে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন। এই ফাংশনের মাধ্যমে আপনি ৩-৫ জন বিশ্বস্ত ব্যক্তিকে বাছাই করতে পারবেন, যারা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ক্ষেত্রে আপনাকে ভবিষ্যতে সহায়তা করবে।

এই ফাংশনটি চালু করতে হলে আপনাকে লগইন পেইজের ফরগটেন অ্যাকাউন্ট? অপশন নির্বাচন করতে হবে। এরপর ইমেইল বা ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি সার্চ করতে হবে। অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার পর আপনি আপনার পূর্বনির্ধারিত বিশ্বস্ত ব্যক্তিদের নাম প্রবেশের সুযোগ পাবেন। তাদের কাছে এরপর একটি অ্যালার্ট এবং লিঙ্ক পৌঁছে যাবে, যাতে কেবল তারাই প্রবেশ করতে পারবেন। আপনার নির্বাচিত ব্যক্তিরা ওই লিঙ্কে প্রবেশের একটি রিকভারি কোড পাবেন, যা তারা আপনাকে জানাবেন এবং আপনি এর মাধ্যমে আবার নিজ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।

লক পরিবর্তন করা

অ্যাকাউন্ট পুনরুদ্ধার হয়ে যাওয়ার পর সিকিউরিটি অ্যান্ড লগইন সেটিংসে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করা অথবা ইউজ টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা টুএফএ চালু করা খুবই জরুরি। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ডেটায় অ্যাক্সেস রয়েছে, এমন যেকোনো সন্দেহজনক বা ক্ষতিকর অ্যাপ্লিকেশন মুছে দেয়ার পরামর্শ দেয় ফেসবুক। আপনি সেটিংসের অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অপশন থেকে বর্তমানে ব্যবহৃত হচ্ছে না এমন, বা আপনার পরিচিত নয় এমন অ্যাপস খুঁজে বের করে তা রিমুভ করে দিতে পারেন।

আপনার অ্যাকাউন্ট হ্যাক হলে তা দ্রুত আপনার বন্ধুদের জানিয়ে দিয়ে তাদের সাবধান করতে উৎসাহিত করে ফেসবুক। এর মাধ্যমে আপনি আপনার বন্ধুদের ওই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার আগ পর্যন্ত সেটি থেকে পাঠানো যেকোনো লিঙ্ক বা পোস্টে ক্লিক করা থেকে বিরত থাকতে বলতে পারেন।

এছাড়া, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসের ‘লগইনস অ্যান্ড সিকিউরিটি’ অপশনের গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস-এ সাইন আপ করে রাখতে পারেন। অপশনটি নির্বাচিত থাকলে অপরিচিত যেকোনো ডিভাইস থেকে অ্যাকাউন্টে লগইন করা হলে ফেসবুক আপনাকে সাবধান করবে এবং অ্যাকাউন্ট নিরাপদ রাখতে প্রয়োজনীয় ধাপগুলো অনুসরণে সহায়তা করবে।

ফেসবুক সহ যেকোনো নতুন অ্যাপ ও প্ল্যাটফর্মে ক্ষতিসাধনের জন্য হ্যাকাররা প্রতিনিয়ত নিজেদের কৌশল বদলাতে থাকে। তাই সবসময় সতর্ক থাকা, সিকিউরিটি চেক এর মাধ্যমে কার্যকরভাবে অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করা ও হ্যাক হলে কী করতে হবে, তা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমার বার্তা/এমই

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ইনস্টাগ্রাম নিজেকে ক্রমাগত পরিবর্তন করে চলেছে। বহুমাত্রিক ফিচার উপস্থাপনায় ক্রমাগত সোশ্যাল মিডিয়ার তালিকায় বরাবরই শীর্ষে

বাংলাদেশের সাইবার জগতের এক বিশ্বস্ততার প্রতীক সালমান ফেরদৌস

সাইবার নিরাপত্তার জন্য নির্ভর যোগ্য নাম সালমান ফেরদৌসের জন্ম সিলেট জেলায়।ছোট বেলা থেকে ইন্টারনেট প্রযুক্তিতে

বাংলাদেশের সাইবার জগতের এক বিশ্বস্ততার প্রতীক আহনাফ আল মিরাজ

সাইবার নিরাপত্তার জন্য নির্ভর যোগ্য আহনাফ আল মিরাজ জন্ম চাদপুর জেলায় মতলব থানায় ।ছোট বেলা

নকিয়া ৭৫০০ এমএএইচ ব্যাটারির ফোন আনল

শক্তিশালী ব্যাটারির নতুন ফোন আনল নকিয়া। এই ফোনের মডেল ১১০০ লাইট। হ্যান্ডসেটটিতে ৭৫০০ এমএএইচ ব্যাটারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু