ই-পেপার বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, অনেকে হতাহত

আমার বার্তা অনলাইন:
২২ অক্টোবর ২০২৬, ১১:২০

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। হামলায় অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

তবে বিমানবন্দরে কী ধরনের হামলা চালানো হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ। এ বিষয়ে পরে আরও তথ্য জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে বুধবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত শাইবাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করলে এর ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত ও দুজন আহত হন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

ধ্বংসাবশেষ পড়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে এতে তেলক্ষেত্রের কার্যক্রম ব্যাহত হয়নি বলে মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার জানিয়েছে, তারা সৌদি আরবের দিকে ছোড়া পাঁচটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। এর মধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশ ও মদিনা অঞ্চলের দিকে পাঠানো ড্রোনও ছিল।

এর আগে গত ১১ অক্টোবরও কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছিল। তখন ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা পরীক্ষা চালানো হয়।

ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেই এসব হামলার ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে। - সূত্র: আনাদোলু এজেন্সি

ডেমোক্র্যাটদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন ইলন মাস্ক

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের ভূমিকা ও

সৌদি আরবের তেল স্থাপনায় হামলায় দুই প্রবাসী নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা ঠেকিয়েছে দেশটির

ফ্রান্স-ইতালি-আলবেনিয়ায় বিক্ষোভ, বাড়ছে সহিংসতা

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি আর সরকারি সেবার সংকট, ইউরোপজুড়ে বাড়ছে জনঅসন্তোষ। ফ্রান্স, ইটালি থেকে

মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে কোমোর কাছে বিধ্বস্ত ইউনাইটেড

আইনের শাসনে দুই ধাপ উন্নতি করেও আফ্রিকার দেশগুলো থেকে পিছিয়ে বাংলাদেশ

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার

আপনারাই ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

সুন্দরবন ও মোংলা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সারাদিন যেসব কর্মসূচি রয়েছে

উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিনুকে

ডেমোক্র্যাটদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন ইলন মাস্ক

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী

এক ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন

খুলনায় যুবককে গুলি করে হত্যা

পাঠ্যবইয়ের ‘খরগোশ-কচ্ছপ’ এবার থ্রিডি অ্যানিমেশনে

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, অনেকে হতাহত

সৌদি আরবের তেল স্থাপনায় হামলায় দুই প্রবাসী নিহত

২২ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন

মিনহাজুল ইসলামের বিরুদ্ধে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত, দক্ষিণ আমেরিকায় ৩ মাসে ‘বিপুল আয়’

নাটোরে সড়ক দুর্ঘটনা, হতাহতদের উদ্ধারের সময় লুটপাট

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, রিসোর্টে আগুনের পর বাড়তি নজরদারি