ই-পেপার শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২২ অক্টোবর ২০২৬, ১১:৩৮

সাইবার সিকিউরিটি আইনসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন সময় সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গেও কথা বলেছি।’

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় আন্দালিব রহমান পার্থ বলেন, ‘সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি। যারা স্টেক হোল্ডার আছেন আমরা তাদের সঙ্গে বসেছি। বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার মালিকের সঙ্গে আলোচনা করা হয়েছে। সেখানে কীভাবে করা হবে সেটি বলা হয়েছে। আলোচনায় কীভাবে টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিকরা সুরক্ষা পাবেন এবং সাধারণ মানুষও সুরক্ষা পাবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা চলমান রয়েছে। আশা করি সামনে এই নিয়ে ভালো কিছু আসবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথম থেকে নির্বাচনের আগেও বলেছি, এখনো অত্যন্ত আনন্দের ব্যাপার এটা যে হিন্দু-মুসলমান বা যারা আছেন আমরা সবাই, যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘হিন্দু কমিউনিটির যারা আছেন দুর্গাপূজা করছেন ওনাদের সঙ্গেও কথা বলেছি নিরাপত্তার কোনো ধরনের আশঙ্কাও যদি থাকে বলেছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু আমি যা দেখেছি- আলহামদুলিল্লাহ, কোনো ধরনের খারাপ কিছু দেখিনি। সবাই আনন্দমুখর পরিবেশে হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করছে।’

এদিকে নেত্রকোনায় সাংবাদিক হত্যার ঘটনায় আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু সাংবাদিক না, এটা যে কারোই যদি ঘটনা হয়ে থাকলে তাহলে প্রচলিত আইনে যা আছে সেভাবেই হবে।’ এসময় পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর)

হজে কুরবানির অর্থ আত্মসাৎ করায় এজেন্সিকে লাখ টাকা জরিমানা

হজযাত্রীদের কাছ থেকে টাকা নিয়েও কোরবানি নিশ্চিত না করায় ‘আল মুলতাজিম হজ্জ কাফেলা ট্রাভেলস অ্যান্ড

ডেঙ্গু প্রভাবে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

হঠাৎ বুকে ব্যথার কারণে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

অসুস্থ দুই মন্ত্রীর শয্যাপাশে রিজভী ও জাহিদ

'৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ'

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

হজে কুরবানির অর্থ আত্মসাৎ করায় এজেন্সিকে লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রভাবে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

আলজান্নাহ মাদরাসায় নতুন হাফেজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকার অ্যাপার্টমেন্টের সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি