ই-পেপার বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

দখলদারিত্বে অবসান
আমার বার্তা অনলাইন:
০১ অক্টোবর ২০২৬, ১৩:২৪

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে ভয়াবহ হামলা হয়। এই হামলার সঙ্গে জড়িতদের ইরাক গণবিধ্বংসী অস্ত্র দিয়েছে এমন শঙ্কা তৈরি হয় মার্কিনিদের মধ্যে।

যদিও ১৯৯১ সালের গালফ যুদ্ধের পর জাতিসংঘ ইরাককে পারমাণবিক, বায়োলোজিক্যাল এবং ক্যামিকেল অস্ত্র ধ্বংস করে দিতে চাপ দেয়। এরপর থেকে ইরাক এসব কার্যক্রম থেকে সরে আসতে থাকে।

কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ দাবি করতে থাকেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইন তখনো এসব মারণাস্ত্র তৈরি অব্যাহত রেখেছিলেন।

তার চাপের মুখে ২০০২ সালে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল একটি রেজ্যুলেশন পাস করে, ইরাক যদি তাদের অস্ত্র নিয়ে তদন্ত করতে না দেয় তাহলে ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে। কিন্তু জাতিসংঘ ইরাকে হামলার কোনো ম্যান্ডেড দেয়নি।

তবে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে, এমন অভিযোগ করতেই থাকে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল থেকে হামলার ম্যান্ডেট না পাওয়ার পর ‘কোয়ালিশন অব উইলিং’ নামে একটি সামরিক জোট করে ২০০৩ সালের ২০ মার্চ ইরাক দখলে হামলা চালায় মার্কিন সেনারা।

কিন্তু এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের কোনো অস্তিত্ব পায়নি। তবে যুক্তরাষ্ট্রের এই হামলার কারণে ইরাক জড়িয়ে যায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। যা কেড়ে নেয় লাখ লাখ মানুষের প্রাণ। ভঙ্গুর করে দেয় মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ দেশটির অর্থনীতি।

ইরাকে যুক্তরাষ্ট্রের সরাসরি দখলদারিত্ব ছিল ৮ বছর। এ সময়টায় তারা কয়েক হাজার সেনা হারায়। সঙ্গে খরচ হয় ৩ ট্রিলিয়ন ডলার।

হামলার দিন জর্জ বুশ জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেন, ইরাকে ‘অপারেশন ইরাকি ফ্রিডম’ শুরু হয়েছে।

এই হামলায় যুক্তরাষ্ট্রের অসংখ্য সেনা, যুক্তরাজ্যের ৪৫ হাজার সেনা, অস্ট্রেলিয়ার ২ হাজার সেনা ও পোল্যান্ডের ২০০ সেনা অংশ নেয়। এছাড়া আরও প্রায় ৩৫টি দেশ লজিস্টিক সহায়তা দেয় সরকার পরিবর্তন হওয়ার পর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য।

আকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্য এবং জোটের সামরিক শক্তি বেশি হওয়ায় মাত্র ২০ দিন পর ২০০৩ সালের ৯ এপ্রিল ইরাকি সেনারা পরাজিত হয় এবং বাগদাদের পতন হয়। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেইন লুকিয়ে যান। তবে ওই বছরের ডিসেম্বরে তাকে আটক করা হয়। ২০০৬ সালে ইরাকের নতুন সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করে।

সেই যে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের সেনারা ইরাকে প্রবেশ করে এরপর দীর্ঘ ২৩ বছর পর তারা বের হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে মার্কিনিরা তাদের সর্বশেষ সেনাকে ইরাক থেকে প্রত্যাহার করে নিয়েছে।

ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতকেই উদ্যোগী হতে হবে

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্যে রয়েছে। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও দুই

ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

সৌদি আরবে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে থাকা ইসরায়েলি যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে সামরিক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, হামলায় অন্তত ২২ জন জঙ্গি নিহত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

আফগানিস্তানে নতুন করে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে, সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতকেই উদ্যোগী হতে হবে

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে যা বললেন রাশেদ খাঁন

ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী

মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

ভূমি সংক্রান্ত প্রচারে ডিসিরা পাবেন ২ কোটি ৩৩ লাখ টাকা

আকিদাগত বিরোধ নাকি ব্যবসায়িক স্বার্থ? বেতবুনিয়ায় ৫৫ বছরের পুরোনো মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা

বাংলাদেশে আসছেন না হেম্প, অস্ট্রেলিয়ায় গিয়ে দলে যোগ দেবেন

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

ফেনীর সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১ মেগাওয়াট

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন