ই-পেপার শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

ইউরোপের ক্রেতাদের অক্টোবরে ‘তেল দেবে না’ সৌদি আরামকো

আমার বার্তা অনলাইন:
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইনে হামলার পর ইউরোপের অন্তত দুটি তেল শোধনাগারকে অক্টোবর মাসে কোনো অপরিশোধিত তেল না দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরামকো। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানান।

ইউরোপের ক্রেতারা সাধারণত সৌদি আরব থেকে তেল কেনে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায়। এসব চুক্তিতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহের নিশ্চয়তা থাকে।

তবে আগামী মাসে সেই সরবরাহ রিফাইনাররা পাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, এই সিদ্ধান্ত ইউরোপের সব ক্রেতার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

তবে এ বিষয়ে ব্লুমবার্গের মন্তব্যের অনুরোধে সৌদি আরামকো তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত সপ্তাহে হুতিদের ড্রোন হামলার পর সৌদি আরব তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করে দিতে বাধ্য হয়।

বিষয়টি সঙ্গে অবগত এক ব্যক্তির বরাতে ব্লুমবার্গ বলছে, কয়েক দিনের মধ্যে পাইপলাইনটির আংশিক কার্যক্রম আবার শুরু হতে পারে। তবে পুরোপুরি চালু হতে সময় লাগতে পারে ছয় সপ্তাহ।

ইউরোপের তেল শোধনাগারগুলো সাধারণত মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর সিদি কেরির থেকে সৌদি অপরিশোধিত তেল সংগ্রহ করে। ওই বন্দরটি একটি পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরামকোর কিছু ক্রেতার মধ্যে বিকল্প সরবরাহ নিশ্চিত করার চেষ্টা দেখা যায়।

পোল্যান্ডের জ্বালানি কোম্পানি ওরলেন গত শুক্রবারের পর থেকে বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের জন্য দশটির বেশি দরপত্র ডেকেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের মাসিক অয়েল মার্কেট রিপোর্টে জানিয়েছে, জুনে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) অন্তর্ভুক্ত ইউরোপীয় দেশগুলো সৌদি আরব থেকে প্রতিদিন গড়ে ৫ লাখ ৭৭ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে।

সৌদি আরবকে রক্ষায় যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত পাকিস্তান

সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় ‘যে কোনো পর্যায়’ পর্যন্ত যেতে প্রস্তুত পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর প্রধান

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

ভারত-সহ কিছু দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সই করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ হামলা চালিয়েছে সৌদি আরব

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার

সৌদি আরব রক্ষায় পাকিস্তান প্রস্তুত ‘যেকোনো কিছু’ করতে  

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির সামরিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবকে রক্ষায় যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত পাকিস্তান

জাতিসংঘে আস্থা ফেরানোই মূল লক্ষ্য: সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান

অনুমতি ছাড়া কম্পিউটারে ঢুকেছিল জেমিনি

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা

জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

তারেক রহমানকে ঠিক করতে হবে কীভাবে ক্ষমতা ছাড়বেন: নাহিদ ইসলাম

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

ইউরোপের ক্রেতাদের অক্টোবরে ‘তেল দেবে না’ সৌদি আরামকো

সুনামগঞ্জে বিষপানে ৩ শিশুর মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ হামলা চালিয়েছে সৌদি আরব

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

প্রথমবারের মতো ‘Indoctrination Training on Civil Aviation’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু

'কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা দাবি' 

লা মাযহাবি : মুখ ও মুখোশ

সিরাতচর্চা আমাদের আখেরাতের পুঁজি : মুফতি হুমায়ুন আইয়ুব

আত্মশুদ্ধির পথিক মুফতি সাঈদ আহমদ রহ.