
মেশক প্রকাশন প্রকাশিত লা মাযহাবি : মুখ ও মুখোশ গ্রন্থটি বাজারে আলো ছড়িয়েছে। সময়ের সাহসী লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন রচিত বইটি এখন পাওয়া যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক ইসলামী বইমেলায়। বায়তুল মোকাররমের এ মেলায় গেলে বইটি যে কেউ সংগ্রহ করতে পারবেন। বইটির ব্যাক পাতায় বইটির সার-সংক্ষেপে বলা হয়েছে, আহলে হাদীস কারা? লামাজহাবীরা কি আহলে হাদীস? লাখ লাখ মুসলমান খুন করেছে যে ইংরেজ; হাজার হাজার মাদরাসা বন্ধ করে দিয়েছে যে বেনিয়া ব্রিটিশ; মসজিদকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে-মসজিদের জায়গায় যারা পার্ক বানিয়েছে, নিজেদের নেতার মূর্তি স্থাপন করেছে-সেই বন্য বর্বর জঙ্গি হিংস্র ইংরেজরা কেন এদেরকে ‘আহলে হাদীস’ নামে রেজিস্ট্রেশন দিয়েছে?
কারা এদের গোড়ার পুরুষ? লামাজহাবীদের পঞ্চরত্ন বলতে কাদেরকে বোঝায়? কী এদের চিন্তা, চরিত্র, টার্গেট? হাদীসের নাম করে কী দিচ্ছে এরা পৃথীবিকে? নিজেরদেরকে মুসলমান দাবি করে-তারপরও কেন এরা মুসলমানদের থেকে আলাদা?
এমন কি আলাদা মসজিদ বানায় কেন? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে।
হাওয়াই কথা নয়। কথার পিঠে পিঠে রেফারেন্স। তথ্যের প্রাচুর্য, ভাষার মাধুর্য, উপস্থাপনার রস-আপনাকে পড়তে, ভাবতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ।
লা মাযহাবি : মুখ ও মুখোশ (হার্ডকভার)
লেখক : মুহাম্মদ যাইনুল আবিদীন
প্রচ্ছদ ও নাম লিপি : কাজী যুবাইর মাহমুদ
প্রকাশক : মেশক
দাম : ৪৮০
অনলাইন : রকমারি
প্রকাশকাল : সেপ্টেম্বর ২০২৬

