ই-পেপার শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়াল

আমার বার্তা অনলাইন:
২৪ জুলাই ২০২৬, ০৮:২১

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বেড়ে যাওয়ার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত দুই মাসের মধ্যে এই প্রথম তেলের দাম এত উচ্চতায় পৌঁছাল। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে নতুন করে বড় ধরনের ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে গত বুধবার (২২ জুলাই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারে গিয়ে ঠেকেছিল। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক হামলায় লোহিত সাগর দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা।

বৃহস্পতিবার ইরান সমর্থিত হুথি গোষ্ঠী জানায়, তারা সৌদি আরবের দুটি তেলের ট্যাংকার ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’র ওপর হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, তাদের ঘোষিত লোহিত সাগরের নৌ-অবরোধ অমান্য করায় এই হামলা চালানো হয়।

হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে জাহাজ দুটিতে হামলা চালায়। হামলায় একটি ট্যাংকারে আগুন ধরে যায়।

গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। সেই সময়ে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের জীবাশ্ম জ্বালানি রপ্তানি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

সংঘাতের চূড়ান্ত পর্যায়ে এপ্রিলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১২৬ ডলারে উঠেছিল। তবে মে মাসের শেষ দিকে দাম ১০০ ডলারের নিচে নেমে আসে। পরে ওই অঞ্চলে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিলে জুলাইয়ের শুরুতে তেলের দাম কমে ৭১ ডলারে নেমে এসেছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর এবং পারস্য উপসাগরে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও দ্রুত বাড়তে শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ নতুন করে বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

ইরানে আরও বড় ধরনের অভিযানের হুমকি ডোনাল্ড ট্রাম্পের

ইরানে আরও বড় ধরনের অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে উত্তেজনা

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি

২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন

শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি ঘিরে দিল্লির রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। শিক্ষামন্ত্রীকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আরও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

ইরানে আরও বড় ধরনের অভিযানের হুমকি ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন তারকা

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব

২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

মিশরে প্রবেশে ভিসা সুবিধা পাচ্ছে ১১৮টি দেশের মানুষ

এক ভিডিওতে শেষ এমপি নজরুলের রাজনৈতিক ক্যারিয়ার

কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিণত করতে চাই : বিমানমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়াল

সৌদির পরমাণু চুক্তি আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের ওপর নির্ভরশীল: ট্রাম্প

ঢাকা-চট্টগ্রামসহ দশ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আকাশ ছোঁয়ার নতুন স্বপ্ন আদানির, এয়ারলাইন ব্যবসায় নামার পরিকল্পনা

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-৩ হলেন মোবাইদুর ইসলাম

২৪ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ঐতিহাসিক

গাজী নজরুলের শাস্তি ও পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল শ্যামনগর

রাষ্ট্রপতির পদত্যাগ: সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার