ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

ভাঙছে মেঘনার তীর, নিঃস্ব হচ্ছে পানিশ্বরের শতাধিক পরিবার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
২৩ জুলাই ২০২৬, ১৪:৪১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে শতাধিক বসতঘর, প্রায় ২০টি চাতালকল, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে পালপাড়া, শাখাইতি, দেওবাড়িয়া ও লায়ারহাটি গ্রামের শতাধিক পরিবার চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নদীর তীব্র স্রোতে প্রতিনিয়ত তীর ভেঙে বসতবাড়ি ও স্থাপনা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। অনেক পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত একটি স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না হলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হবে। পানিশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তৌহিদ মিয়া জানান, কয়েকশ পরিবার বর্তমানে নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে।

সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ বলেন, দীর্ঘদিনের নদীভাঙনে একসময় সমৃদ্ধ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত পানিশ্বরের অধিকাংশ চাতালকল ও অটো রাইস মিল বিলীন বা বন্ধ হয়ে গেছে। এতে হাজারো মানুষের কর্মসংস্থান ও জীবিকা হুমকির মুখে পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মহসিন কবির শিহাব জানান, পানিশ্বর এলাকায় ১ হাজার ৩৫০ মিটার নদীতীর সংরক্ষণ প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ভাঙনরোধে কিছু জিওব্যাগও ফেলা হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। স্থায়ী সমাধানে পানি উন্নয়ন বোর্ডের জরুরি উদ্যোগ ও প্রয়োজনীয় সরকারি বরাদ্দ নিশ্চিত করা জরুরি।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন

লিফটে আটকা পড়েছিলেন মা ও দুই বছরের শিশু, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার

মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে আটকা পড়েছিলেন এক কলেজছাত্রী ও তার

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদের পানির স্তর স্বাভাবিক হয়ে আসায় পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হয়েছে রাঙামাটির

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের মৃত্যু

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্ট-সেপ্টেম্বরে আসছে প্রাথমিক শিক্ষকদের নতুন বদলি নীতিমালা

দেশের দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা

পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

বাধ্যতামূলক অবসরে পুলিশের উচ্চপর্যায়ের আরও ১৭ কর্মকর্তা

বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী

টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান, ঢাকায় অপরাধ কমেছে: ডিএমপি কমিশনার

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ককরোচ’দের বিক্ষোভের রেশ সংসদ চত্বরে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী এমপিদের

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

ভাঙছে মেঘনার তীর, নিঃস্ব হচ্ছে পানিশ্বরের শতাধিক পরিবার

গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

বিদেশি বিনিয়োগকারীরা আসুন, ব্যবসা প্রসারিত করুন: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র-চক্রান্ত থেকে বেরিয়ে ৭১-এর চেতনায় সামনে এগিয়ে যেতে হবে

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

গাজী নজরুলকে বহিষ্কার: স্পিকার ও ইসিতে চিঠি দেবে জামায়াত

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মোদীর আশ্বাস যথেষ্ট নয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর