ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

মেগা প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি: ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সরকারের

আমার বার্তা অনলাইন:
২২ জুলাই ২০২৬, ১৬:৫২
সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা, ছবি: পিআইডি

দীর্ঘদিন ধরে চলমান মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নে বিলম্ব, বারবার ব্যয় বৃদ্ধি ও জবাবদিহির ঘাটতি নিয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে সরকার। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গতি আনতে আগামী ১৮০ দিনের মধ্যে একাধিক সংস্কার কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা, দুর্বল জবাবদিহি ও প্রশাসনিক জটিলতার কারণেই অনেক প্রকল্পে অস্বাভাবিক বিলম্ব হয়েছে। প্রকল্প বাস্তবায়নে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেগুলো নতুন নয়। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোনো কোনো প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হওয়ার পরও কেন বারবার ব্যয় বাড়ানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বৃদ্ধির প্রধান কারণ ডলারের বিনিময় হার বৃদ্ধি। এছাড়া ভ্যাট-কর সমন্বয়, প্রকল্পে নতুন উপাদান সংযোজন এবং ইউটিলিটি লাইন স্থানান্তরের অতিরিক্ত ব্যয়ও এতে যুক্ত হয়েছে। এই কারণগুলো মিলিয়েই প্রকল্পের ব্যয় বেড়েছে।

প্রকল্প বাস্তবায়নে গতি আনতে আগামী ১৮০ দিনের মধ্যে চারটি বড় সংস্কার কার্যক্রম শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রথমত- আগামী পাঁচ বছরের উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য একটি কৌশলগত (স্ট্র্যাটেজিক) ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে, যা জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুমোদিত হয়েছে। এটি শিগগির জনসমক্ষে প্রকাশ করা হবে।

দ্বিতীয়ত, প্রতিটি প্রকল্পের অগ্রগতি রিয়েল-টাইমে পর্যবেক্ষণের জন্য একটি ডিজিটাল ড্যাশবোর্ড চালু করা হবে। এর মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন, ব্যয় ও অগ্রগতি নিয়মিত মনিটরিং করা সম্ভব হবে।

তৃতীয়ত, প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের নীতিমালা, প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় কোর্স মডিউল প্রস্তুতের কাজ প্রায় শেষ হয়েছে।

চতুর্থত, চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলো সরকারের পাঁচ বছরের পরিকল্পনা ও নির্বাচনি অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্মূল্যায়ন করা হচ্ছে। পাশাপাশি প্রকল্পগুলোর মধ্যে অপ্রয়োজনীয় ওভারল্যাপ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এসব পরিবর্তন সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, পরিকল্পনা বিভাগ, পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, এনবিআর, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবাকে সমন্বিত একটি প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রকল্প ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।

সংবাদ সম্মেলনে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণও তুলে ধরেন তিনি বলেন, কবরস্থান, শ্মশান, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, গুরুদুয়ারা ও ঈদগাহ উন্নয়নের প্রকল্পে নতুন নতুন চাহিদা যুক্ত হওয়ায় মোট ব্যয় ১ হাজার ৪৫০ কোটি টাকায় উন্নীত হয়েছে। সংশোধিত প্রস্তাবে ৩৬৮ কোটি টাকা বাড়ানো হয়েছে।

খুলনার রূপসা এলাকায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি সড়ক নির্মাণ প্রকল্পের তদন্ত নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটি তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন পর্যালোচনার পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে কার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে— এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, ব্যয় নির্ধারণ, রেট শিডিউল ও জবাবদিহির মতো বিষয়গুলো নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় কমিটি ও তদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আমার বার্তা/এমই

২৩ জুলাই থেকে ঢাকায় 'টপ থাই ব্র্যান্ডস ২০২৬' ও 'থাই গো’মে গালা' শুরু

রাজধানীতে আগামী ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী 'টপ থাই ব্র্যান্ডস ২০২৬' এবং

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: বিদ্যুৎমন্ত্রী

দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও বিল আদায় নিশ্চিত করতে এই খাতকে বেসরকারি

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

দেশের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবা রপ্তানি খাতকে আরও গতিশীল করতে বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়ম সহজ

আবারও বাড়ল সোনার দাম: ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

দেশের বাজারে সোনার দাম আরও বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে

জেন-জি আন্দোলন নিয়ে পার্লামেন্টে মোদিকে তীব্র আক্রমণ আখিলেশ যাদবের

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ

মেগা প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি: ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সরকারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি: আসিফ মাহমুদ

ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত ৫০ প্রশাসন ক্যাডার, হবে এসিল্যান্ড পদায়ন

২৩ জুলাই থেকে ঢাকায় 'টপ থাই ব্র্যান্ডস ২০২৬' ও 'থাই গো’মে গালা' শুরু

ক্রাইম রিপোর্টার আবু হেনা রাসেল আর নেই: শোকাহত ক্র্যাব

সাভারের কাউন্দিয়ায় বাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টা

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: বিদ্যুৎমন্ত্রী

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত ২৪ নভেম্বরের আগেই আসার সম্ভাবনা

যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৭: স্বাস্থ্য অধিদপ্তর

বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হলো আহমদ ছফার দেহাবশেষ

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, ধাক্কা খাবে ভারত?