ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, ধাক্কা খাবে ভারত?

আমার বার্তা অনলাইন:
২২ জুলাই ২০২৬, ১৪:২২
আপডেট  : ২২ জুলাই ২০২৬, ১৪:২৩

সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এখনই এই শুল্ক এখনই কার্যকর হচ্ছে না, আগামী ২০২৮ সালের আগস্ট থেকে এটি কার্যকর করা হবে।

গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পোস্টে তিনি বলেছেন, “২০২৬ সালের ১ আগস্ট থেকে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে আমদানি করা সব জেনেরিক ওষুধের ওপর ধার্য আমদানি শুল্ক হবে শূন্য। ২০২৭ সাল থেকে এক বছরের জন্য ১০০ শতাংশ শুল্ক ধার্য করা হবে। তার পরের বছর ২০২৮ সালের ১ আগস্ট থেকে আমদানিকৃত জেনেরিক ওষুধের ওপর ধার্য শুল্পের পরিমাণ স্থায়ীভাবে ২০০ শতাংশ উন্নীত করা হবে।”

যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধের উৎপাদন পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, “যেসব কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে কারখানা ও সরঞ্জাম নির্মাণ না করার সিদ্ধান্ত নেবে, তাদের ওপর শাস্তির ব্যবস্থা থাকবে।”

"পেটেন্টকৃত, ব্র্যান্ডেড বা উদ্ভাবনী ঔষধ সংক্রান্ত নীতিমালা, যা অত্যন্ত সফল হয়েছে, তা অপরিবর্তিত থাকবে," বলেন ট্রাম্প।

জেনেরিক ওষুধ হলো কোনো আসল বা ব্র্যান্ডেড ওষুধের হুবহু বিকল্প। এতে ব্র্যান্ডেড ওষুধের মতোই একই সক্রিয় উপাদান (API) থাকে এবং এটি শরীরে একই মাত্রায় কাজ করে। প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর পেটেন্ট বিষয়ক আইনি বাধ্যবাধকতাই এই জেনেরিক ওষুধের আবির্ভাবের কারণ।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগামী ২ বছর পর এই নীতি কার্যকর হবে। তবে যদি এ বছর থেকেই হতো— তাহলে ভারত বড় ধাক্কা খেতো। কারণ ‘বৈশ্বিক ফার্মেসি’ হিসেবে পরিচিত ভারতীয় জেনেরিক ওষুধের প্রভাব বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের বাজারেও ব্যাপক। মার্কিন ওষুধের বাজারে যত জেনেরিক পাওয়া যায়— সেসবের চল্লিশভাগই ভারত থেকে আমদানি করা।

২০২৫ সালে বিশ্বে মোট ২ হাজার ৫৮০ কোটি ডলারের জেনেরিক ওষুধ রপ্তানি করেছে ভারত। এর মধ্যে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে ৯৭০ কোটি ডলারের ওষুধ। ভারতের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুসারে, ২০২৫ সালে জেনেরিক ওষুধ রপ্তানি করে যে আয় করেছে ভারত— তার ৩৮ শতাংশই এসেছে মার্কিন বাজার থেকে।

সূত্র : এএফপি, এনডিটিভি

ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে

চার বছরে দক্ষিণ এশিয়ার তিনটি দেশের সরকারকে রাজপথের আন্দোলনের মাধ্যমে উৎখাত করেছে তরুণ সমাজ জেন-জি।

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের বাইরে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতাদের বিক্ষোভের পর

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ডোনাল্ড ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৭: স্বাস্থ্য অধিদপ্তর

বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হলো আহমদ ছফার দেহাবশেষ

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, ধাক্কা খাবে ভারত?

ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছর কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ডোনাল্ড ট্রাম্প

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ইনফান্তিনোকে পছন্দ ট্রাম্পের!

সিরিজের আগেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় বাংলাদেশি তারকা

মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়াল ৯২ ডলার

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম

গাজী নজরুলের বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য নিজ দলের এমপির