ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

গুন্ডা এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি, আন্দোলন চলবে: অভিজিৎ দীপকে

আমার বার্তা অনলাইন:
২৩ জুলাই ২০২৬, ১১:০৭

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন আরও তীব্র হয়েছে। আজ বৃহস্পতিবার দিনের শুরুতেই আবারও বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে ১৬টি মেট্রো স্টেশন এবং ইতিমধ্যে একাধিক এফআইআরও দায়ের করেছে দিল্লি পুলিশ।

এর আগে, গতকাল বুধবার সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে কোনো আপস হবে না এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ তিনি জানান, দিনের বিভিন্ন সময়ে সোনম ওয়াংচুকের সঙ্গে তাঁর একাধিকবার কথা হয়েছে এবং তাঁরা একমত হয়েছেন যে আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ থাকতে হবে।

একই দিনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘আমাদের আন্দোলনের শক্তি নিহিত রয়েছে শান্তি ও অহিংসায়। সরকারের নির্মম দমন-পীড়নের পরও ককরোচ জনতা পার্টির প্রতিটি সমর্থক অসাধারণ ধৈর্য, সাহস ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। তাঁদের নিয়ে আমি গর্বিত।’

আজ বৃহস্পতিবার আন্দোলনস্থল থেকে অভিজিৎ দীপকে অভিযোগ করেন, ‘বিজেপি বাইরে থেকে লোক এনে ইচ্ছাকৃতভাবে আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘আমরা এখানে এক মাস ধরে অবস্থান করছি। এই এক মাসে এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এখন আন্দোলনটি বড় হয়ে ওঠায় বিজেপি বাইরে থেকে গুন্ডাদের এনে ইচ্ছাকৃতভাবে মানুষকে উসকে দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া এবং ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন প্রত্যাহার করব না। সোনম ওয়াংচুকের অনশনকে আমরা বৃথা যেতে দেব না।’

এদিকে, বৃহস্পতিবার দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে। তবে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ইন্টারচেঞ্জ সুবিধা চালু থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, পার্লামেন্ট অভিমুখে সিজেপির ২০ জুলাইয়ের মিছিল চলাকালে পুলিশের অভিযানে পেলেট গানে আহত ১৯ বছর বয়সী বিক্ষোভকারী সাহিল লোচাব তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে পরিবার জানিয়েছে। দক্ষিণ-পশ্চিম দিল্লির নাজাফগড়ের বাসিন্দা সাহিল গত মঙ্গলবার এআইআইএমএস জয় প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে অস্ত্রোপচার করান। সেখানে তাঁর শরীর থেকে পেলেট অপসারণ করা হয়। পরিবারের ভাষ্য, চিকিৎসকেরা জানিয়েছেন, চোখের মণি ক্ষতিগ্রস্ত হওয়ায় আহত চোখে দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

অপর দিকে, সোনম ওয়াংচুক বুধবার বলেছেন—পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে কেন্দ্র সরকার কোনো ধরনের শাস্তিমূলক বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে না বলে যদি দ্ব্যর্থহীন আশ্বাস দেয়, তাহলে তিনি তার অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করবেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ১০টি এফআইআর দায়ের করেছে। বুধবার এক পুলিশ কর্মকর্তা জানান, এর মধ্যে চারটি মামলা হয়েছে সংসদ মার্গ থানায়, তিনটি কনট প্লেস থানায় এবং একটি করে মামলা হয়েছে মন্দির মার্গ, কর্তব্য পথ ও বারাখাম্বা রোড থানায়।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালির সার্বভৌমত্ব বা নিয়ন্ত্রণ নেওয়ার কোনো ইচ্ছে যুক্তরাষ্ট্রের নেই বলে স্পষ্ট জানিয়ে

সৌদির দুই জাহাজে মিসাইল ছুড়ল ইয়েমেনি বিদ্রোহীরা

লোহিত সাগরে চলাচলরত সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী।

আমরা তেল বিক্রি করতে না পারলে অন্যকেউও পারবে না: ইরান

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও তেল বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের

আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

স্মার্টওয়াচে ব্যাটারি বদলানোর ঝামেলা আর থাকছে না, ইইউর নতুন সিদ্ধান্ত

ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বি‌নিময়

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের আশা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সারাদেশে বৃষ্টির আভাস, কমবে দিনের তাপমাত্রা

মেটার বিরুদ্ধে সেই মামলা প্রত্যাহার

প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি

মানবতাবিরোধী অপরাধ: এবার আসামি হচ্ছেন মাধবদীর সাবেক মেয়র মানিক

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের মৃত্যু

গুন্ডা এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি, আন্দোলন চলবে: অভিজিৎ দীপকে

মহানবীর (সা.) স্মৃতিবিজড়িত মক্কার ৫ মসজিদ

সৌদির দুই জাহাজে মিসাইল ছুড়ল ইয়েমেনি বিদ্রোহীরা

দেশের চার অঞ্চলে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

আমরা তেল বিক্রি করতে না পারলে অন্যকেউও পারবে না: ইরান

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার ফুটবল সভাপতির মোবাইল জব্দ, চলছে তদন্ত

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম

মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী