ই-পেপার বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা

আমার বার্তা অনলাইন
২৮ মে ২০২৬, ০৯:০১

ইরানের কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, তাদের বাহিনী হরমুজ প্রণালীর আশেপাশে হুমকি সৃষ্টিকারী চারটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে।

এর আগে গত মঙ্গলবার দক্ষিণ ইরানে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। অর্থাৎ তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন হামলা চালানো হলো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং তিন মাস ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য দীর্ঘ আলোচনার মধ্যেই এই হামলাগুলো চালানো হলো।

এদিকে বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ‘প্রায় নিঃশেষিত অবস্থায় আলোচনা চালাচ্ছে’ এবং তিনি জোর দিয়ে বলেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন ঘিরে তার যুদ্ধ কৌশল প্রভাবিত হবে না।

‘হয়তো আমাদের ফিরে গিয়ে এটি (যুদ্ধ) শেষ করতে হবে, হয়তো করতে হবে না,’ বলেন ট্রাম্প।

সূত্র : বিবিসি

আমার বার্তা/জেএইচ

ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ ইবোলার নতুন ধরন বুন্দিবুগিও-কে মোকাবিলায় নতুন টিকা তৈরি করেছেন রুশ বিজ্ঞানীরা। গতকাল

ট্রাম্পের জন্য ইরান যুদ্ধ থামানো যে কারণে কঠিন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে কূটনৈতিক আলোচনা চললেও পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যুদ্ধবিরতির মধ্যেও হামলা-পাল্টা হামলা,

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ৩১ জন নিহত

দক্ষিণ ও পূর্ব লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম অনুশীলনেই অনুপস্থিত, পরীক্ষার জন্য হাসপাতালে নেইমার

রেকর্ডের ছড়াছড়িতে ‘ইউনিভার্স বেবি বস’ তকমা পেলেন সূর্যবংশী

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, থাকতে পারে গরমের অস্বস্তি

প্রধান জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

ঈদের নামাজের নিয়ত-নিয়ম, দোয়া ও খুতবা

কোরবানি হচ্ছে না, চিড়িয়াখানায় যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা

ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া

আদ-দ্বীনে মারা যাওয়া শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিন

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আহত ৪

এআই ট্রাফিক জরিমানাকে অস্ত্র বানিয়েছে সাইবার প্রতারকরা!

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে ঈদে বাড়ি ফেরা মানুষ

ঈদুল আজহার দিন পূর্ণ সওয়াব লাভের আমল

ট্রাম্পের জন্য ইরান যুদ্ধ থামানো যে কারণে কঠিন