ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভেনেজুয়েলার তেলেই উঠে এসেছে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ: ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১০:০৭

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের ব্যয় ভেনেজুয়েলার তেল থেকে পাওয়া আয় দিয়েই বহুবার মেটানো সম্ভব হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র এত বেশি তেল নিয়েছে যে, তা দিয়ে ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং মার্কিন সামরিক ব্যয়ের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন আলোচনা তুঙ্গে, তখন ট্রাম্পের এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।

বক্তব্যে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? খারাপ না। আমরা ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠে এসেছে।

তার এই মন্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, ভেনেজুয়েলার জ্বালানি খাতকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল সম্পদকে নিজেদের বৈশ্বিক জ্বালানি কৌশলের অংশ হিসেবেই দেখেছে।

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয় প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

তবে আন্তর্জাতিক সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ ঘোষিত অঙ্কের চেয়েও অনেক বেশি হতে পারে।

ট্রাম্প তার বক্তব্যে ভেনেজুয়েলার তেল খাত থেকে যুক্তরাষ্ট্রের আর্থিক সুবিধাকে নিজের প্রশাসনের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন। তবে একটি স্বাধীন দেশের প্রাকৃতিক সম্পদ থেকে যুদ্ধ ব্যয় মেটানোর এমন প্রকাশ্য মন্তব্য বিশ্বরাজনীতিতে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের জ্বালানি ও পররাষ্ট্রনীতির দিকই তুলে ধরেনি, বরং মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকাকে ঘিরে ওয়াশিংটনের ভূরাজনৈতিক কৌশল নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। - সূত্র: মিডল ইস্ট আই,আল জাজিরা

চীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা পড়েছে ৩৮ শ্রমিক

চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানশি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আরও ৩৮

মার্কিন গোয়েন্দা পরিচালকের পদ ছাড়লেন তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঘোষণায় তিনি বলেছেন, স্বামীর

গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

এখন থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি অথবা গ্রিনকার্ডের আবেদনের জন্য অস্থায়ী ভিসাধারীদের আর দেশটিতে অবস্থান

চীনে শি-পুতিনের রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম

বেইজিংয়ে রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়ামের মজুত নিয়ে কথা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির নয়া এমডি  আশরাফুজ্জামান

রাশিয়ায় যুদ্ধে প্রাণ গেল আরও দুই বাংলাদেশি যুবকের

ক্রীড়াঙ্গনে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে টপকে কানেলো দ্বিতীয়

বিপিসি চেয়ারম্যানের সদ্য বদলীকৃত একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ 

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

ময়মনসিংহ-সিলেটে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

চীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা পড়েছে ৩৮ শ্রমিক

‘পথেই মৃত্যু’ ঠেকাতে উপজেলা পর্যায়ে সাপের অ্যান্টিভেনম দিচ্ছে সরকার

দহগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেলো বিএসএফ

ভেনেজুয়েলার তেলেই উঠে এসেছে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ: ট্রাম্প

মার্কিন গোয়েন্দা পরিচালকের পদ ছাড়লেন তুলসী গ্যাবার্ড

গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

আজ শনিবারও খোলা ব্যাংক, চলবে স্বাভাবিক লেনদেন

২৩ মে ঘটে যাওয়া নানান ঘটনা

বেগম খালেদা জিয়া সফল রাষ্ট্রনায়কের কালজয়ী দৃষ্টান্ত: স্পীকার

চীনে শি-পুতিনের রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, খেলবে সাত ম্যাচ

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে ইমন’ গ্রেপ্তার