ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

আজ থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ শুরু

আমার বার্তা অনলাইন
১৩ এপ্রিল ২০২৬, ১০:২৭

ইরানের বন্দরগুলো অবরোধ করছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। আজ সোমবার ইরানের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিট) থেকে অবরোধ কার্যকর করা হবে।

এই অবরোধ কার্যকর হলে ইরানের বন্দরগুলোতে কোনো জাহাজ ভিড়তে পারবে না এবং বর্তমানে যেসব জাহাজ ইরানের বন্দরগুলোতে আছে, সেগুলো বন্দর ত্যাগ করে বাইরে যেতে পারবে না। কোনো জাহাজ যদি অবরোধ অমান্য করে, তাহলে সেটি লক্ষ্য করে হামলা চালাবে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে সেন্টকোমের পক্ষ থেকে। বার্তায় বলা হয়েছে, “সোমবার পূর্বাঞ্চলীয় (ইরানি) সময় সকাল ১০টা থেকে আরব সাগর এবং ওমান উপসাগরে অবস্থিত ইরানি বন্দরগুলোসহ ইরানের সব বন্দরে অবরোধ জারি করা হচ্ছে। এসব বন্দরে প্রবেশ কিংবা নির্গমনে ইচ্ছুক এবং ইরানের উপকূলীয় এলাকায় প্রবেশকারী সব দেশের জাহাজের ওপর এ অবরোধ নিরপেক্ষভাবে কার্যকর করা হবে। তবে যেসব জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ইরান ব্যতীত অন্য কোনো দেশের বন্দরের উদ্দেশে যাওয়া-আসা করছে—সেসব জাহাজের চলাচলের স্বাধীনতায় সেন্টকোম কোনো বাধা দেবে না।”

বিভিন্ন দেশের বাণিজ্য জাহাজগুলোর সুবিধার জন্য অবরোধ কার্যকরের আগে নোটিশ দিয়ে এ ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে সেন্টকোমের এক্সবার্তায়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের ২১ ঘণ্টার সংলাপ ব্যর্থ হওয়ার পর গতকাল রোববার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারির হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর এক্সে ইরানি বন্দরগুলোতে অবরোধ কার্যকর করা বিষয়ক পোস্ট দিয়েছে সেন্টকোম। - সূত্র : রয়টার্স

হজযাত্রীদের জন্য হজ ভিসা বাধ্যতামূলক করল সৌদি আরব

পবিত্র হজ পালনের জন্য নির্দিষ্ট ‘হজ ভিসা’ ব্যতীত অন্য কোনো ভিসাকে বৈধ বলে গণ্য করা

সমঝোতা চুক্তি স্বাক্ষর থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিলাম: আরাগচি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসান করতে ইসলামাবাদে সংলাপে ইরান আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে যোগ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর

ইরানের তেল বিক্রি রুখতে একজোট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ: ট্রাম্প

ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ কার্যকর হওয়ার ঠিক আগমুহূর্তে এক চাঞ্চল্যকর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি

শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন

ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ২৬

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ

দেশের বিশিষ্ট গুণীজনদের দেয়া হয় ‘ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট’ সম্মানা 

কৃষক কার্ড কৃষিতে আনছে নতুন দিনের বার্তা

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গাউট

হজযাত্রীদের জন্য হজ ভিসা বাধ্যতামূলক করল সৌদি আরব

সমঝোতা চুক্তি স্বাক্ষর থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিলাম: আরাগচি

বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দি ব্যারিস্টার সুমন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও বড় লাফ 

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইরানের তেল বিক্রি রুখতে একজোট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ: ট্রাম্প

আজ থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ শুরু

মুনাফার আড়ালে ৩ হাজার কোটি টাকার লোকসানে ইসলামী ব্যাংক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার এক জেলার খাতা মূল্যায়ন করা হবে অন্য জেলায়

বাংলাদেশ সফরে তারকাদের অভাবকে ‘সুযোগ’ হিসেবে দেখছেন ল্যাথাম

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ জন

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইরানে ‘সীমিত পরিসরে’ হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র