ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

আল-আকসায় রমজানের তৃতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা

আমার বার্তা অনলাইন
০৭ মার্চ ২০২৬, ১৩:১৭

ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার অজুহাতে টানা অষ্টম দিনের মতো অবরুদ্ধ করে রাখা হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। শুক্রবার, ৬ মার্চ রমজানের তৃতীয় জুমার নামাজ আদায়ে ফিলিস্তিনিদের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল ইসরায়েলি পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে।

জেরুজালেম গভর্নরেট ও ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জরুরি অবস্থা এবং ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আল-আকসা প্রাঙ্গণ জনমানবহীন পড়ে আছে। ভোরের আজান ধ্বনিত হলেও সেখানে কোনো মুসল্লিকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সূর্যোদয়ের পর আল-আকসার বিশাল চত্বর পুরোপুরি খালি পড়ে থাকার দৃশ্য ফিলিস্তিনিদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

এর আগে রমজানের প্রথম ও দ্বিতীয় জুমায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল দখলদার বাহিনী। সে সময় পশ্চিম তীরের পুরুষদের ক্ষেত্রে ৫৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৫০ বছর বয়সসীমা নির্ধারণ করে মাত্র ১০ হাজার মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এবার ইরান-সংঘাতকে সামনে এনে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে পবিত্র এই মসজিদ।

এই পদক্ষেপকে শতাব্দীর সেরা প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি আন্দোলনকর্মীরা। তাদের দাবি, ইসরায়েল মূলত আল-আকসা বন্ধ করার একটি উছিলা খুঁজছিল এবং এখন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয় দেখিয়ে সেই কাজটিই করছে। অথচ জেরুজালেমের ভেতরে কট্টরপন্থি ইহুদিদের ধর্মীয় স্কুল বা তালমুদীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঠিকই খোলা রাখা হয়েছে। সেখানে নিয়মিত উৎসব ও জমায়েত চলছে। ফিলিস্তিনিদের প্রশ্ন, ক্ষেপণাস্ত্রের ভয় কি শুধু মুসলমানদের জন্য? নাকি ইসরায়েলিদের শরীরে রকেট প্রতিরোধক কোনো বিশেষ ক্ষমতা আছে?

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফিলিস্তিনি নাগরিক বলেন, এটি নেতানিয়াহুর একটি সুপরিকল্পিত মিডিয়া গেম। নিরাপত্তার কথা বলে তারা আসলে আল-আকসাকে মুসল্লিশূন্য করে সেখানে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এটি সাময়িক কোনো ব্যবস্থা নয়, বরং জেরুজালেমকে পুরোপুরি ইহুদিকরণের একটি অংশ।

পর্যবেক্ষকরা মনে করছেন, রমজান মাসে তারাবিহ ও জুমার নামাজ বন্ধ করা শুধু নিরাপত্তা ইস্যু নয়, বরং এটি আল-আকসার ঐতিহাসিক স্থিতাবস্থা বা স্ট্যাটাস-কো পরিবর্তনের একটি গভীর ষড়যন্ত্র। ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ফেব্রুয়ারি মাসের প্রতিবেদনেও বলা হয়েছে যে, আল-আকসা ও ইব্রাহিমি মসজিদে ইসরায়েলি হামলার মাত্রা এখন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

ফিলিস্তিনিদের মতে, আল-আকসাকে ঘিরে এই ষড়যন্ত্র রুখে দেওয়া এখন অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। দখলদারদের এই নরম যুদ্ধের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিবাদই এখন তাদের একমাত্র পথ।

সূত্র : আল জাজিরা

আমার বার্তা /জেএইচ

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তর

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে পরাস্ত করতে জরুরি ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা সরবারহের সিদ্ধান্ত

ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

যুক্তরাষ্ট্রের ডুবিয়ে দেওয়া একটি ইরানি যুদ্ধজাহাজ থেকে বেঁচে ফেরা নাবিক এবং শ্রীলঙ্কার হেফাজতে থাকা অন্য

ফেব্রুয়ারিতে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম আবার বেড়েছে

পাঁচ মাস নিম্নমুখী থাকার পর ফেব্রুয়ারিতে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম আবার বেড়েছে বলে জানিয়েছে  জাতিসংঘের খাদ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

মাস্টার্স ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে বহন করতে হবে চিকিৎসা খরচ

জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’

আল-আকসায় রমজানের তৃতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা

ফেব্রুয়ারিতে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম আবার বেড়েছে

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

দুটি ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয়: ইরান