ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

আমার বার্তা অনলাইন
০৬ মার্চ ২০২৬, ১৫:০৩

বিশ্বখ্যাত পপতারকা ব্রিটনি স্পিয়ার্সকে মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পুলিশ।

বুধবার (৪ মার্চ) রাতে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টি থেকে তাকে আটক করা হয়। আটকের কয়েক ঘণ্টা পরে বৃহস্পতিবার ভোরে তাকে ছেড়ে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ক্যালিফোর্নিয়ার একটি হাইওয়েতে একটি কালো বিএমডব্লিউ গাড়ি অস্বাভাবিক দ্রুতগতিতে এবং বিপজ্জনকভাবে চলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গাড়িটি থামায়।

৪৪ বছর বয়সী ব্রিটনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন এবং সে সময় গাড়িতে তিনি একাই ছিলেন। আটক করার পর গায়িকার শারীরিক অবস্থা দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর বেশ কিছু তাৎক্ষণিক পরীক্ষায় ব্যর্থ হলে তাকে রক্ত পরীক্ষার জন্য হাসপাতালে এবং পরে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ তার গাড়িটিও জব্দ করেছে।

গ্রেফতার সংক্রান্ত নথি অনুযায়ী, বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। তবে আগামী ৪ মে তাকে আদালতে হাজির হতে হবে। মামলার শুনানি হবে ভেনচুরা কাউন্টি সুপ্রিম কোর্টে।

ঘটনার পর এক বিবৃতিতে স্পিয়ার্সের প্রতিনিধি বলেন, ‘এটি একটি দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য ঘটনা।’ তিনি আরও বলেন, ‘ব্রিটনি আইন মেনে চলবেন এবং জীবনে প্রয়োজনীয় পরিবর্তনের পথে এগোবেন বলে আশা করা হচ্ছে।’

গত কয়েক বছর ধরেই ব্রিটনি স্পিয়ার্স ব্যক্তিগত ও আইনি নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন। ২০২৪ সালের জানুয়ারিতে স্পিয়ার্স ঘোষণা দেন, তিনি আর সংগীত জগতে ফিরবেন না। তবে চলতি বছরের শুরুতে এক সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে আর পারফর্ম না করলেও ভবিষ্যতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় মঞ্চে ফেরার ইচ্ছা রয়েছে তার।

এছাড়াও ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ১৩ বছর তিনি আইনি অভিভাবকত্ব এর অধীনে ছিলেন যার মাধ্যমে তার অর্থনৈতিক ও ব্যক্তিগত সিদ্ধান্তের নিয়ন্ত্রণ ছিল তার বাবার হাতে। ২০২১ সালে আদালতের রায়ে সেই অভিভাবকত্ব ব্যবস্থা বাতিল হয়। এরপর থেকেই তিনি তুলনামূলকভাবে আড়ালে থাকছেন।

বিশ্বের অন্যতম সফল পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বেবি ওয়ান মোর টাইম’, ‘টক্সিক’, ‘এভরিটাইম’, ‘গিমি মোর’, ‘উম্যানাইজার’ ও ‘স্ট্রঙ্গার’।

আমার বার্তা/জেএইচ

তানজিন তিশার চড়, অথৈয়ের অভিযোগ: উত্তপ্ত দেশের নাট্যাঙ্গন

নির্মাতাদের যৌন নির্যাতনের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বে শুরু হওয়া ‘মি টু’ আন্দোলন এক সময় ভারতেও আছড়ে

অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’ বা ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার উপস্থাপক (প্রেজেন্টার) হিসেবে নাম

পরকীয়ার গুঞ্জনের মাঝেই তৃষার সঙ্গে বিয়ের আসরে বিজয়

দক্ষিণি তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তুঙ্গে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল

মধ্যরাতে লাইভে এসে হুঁশিয়ারি তানজিন তিশার

নাটকের শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে চড় মারার অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরে বিনোদন অঙ্গনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জালানি তেল বিক্রয়ে বিপিসির নতুন সিদ্ধান্ত

সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট, সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণে উজ্জীবিত ক্লাব প্রাঙ্গণ

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ