ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে সুদান

আমার বার্তা অনলাইন
২৫ অক্টোবর ২০২৫, ১৩:৩৮

তিন বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুদানে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়াও খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করায় দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থা। এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা বাড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে। চলমান এ সংকট এখন “বিশ্বের সবচেয়ে ভয়াবহ বাস্তুচ্যুতি পরিস্থিতি”তে রূপ নিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, সুদানে বর্তমানে ৩ কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। এদের মধ্যে ৯৬ লাখ মানুষ দেশের ভেতরে বাস্তুচ্যুত, আর ৪৩ লাখ মানুষ পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর উপ-উচ্চকমিশনার কেলি ক্লেমেন্টস বলেন, যুদ্ধের ফলে সুদানের এক-তৃতীয়াংশ জনগণ গৃহহীন হয়েছে।

ইউনিসেফের কর্মকর্তা টেড চাইবান জানিয়েছেন, এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। প্রায় ১৪ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে এবং ১ কোটি ৪০ লাখ শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে যা সুদানের মোট শিশুর চার-পঞ্চমাংশ। শুধুমাত্র উত্তর দারফুরেই চলতি বছর ১ লাখ ৫০ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

খাদ্য কর্মসূচি (ডব্লিওএফপি)-এর কর্মকর্তা ভ্যালেরি গুয়ারনিয়েরি জানিয়েছেন, সংস্থা সেপ্টেম্বর মাসে দুর্ভিক্ষঝুঁকিপূর্ণ এলাকায় ১৮ লাখ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাতে সক্ষম হলেও যুদ্ধবিধ্বস্ত অনেক এলাকায় এখনো প্রবেশ সম্ভব হচ্ছে না।

জাতিসংঘের এই চার সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত তহবিল সহায়তা, মানবিক প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও শান্তি প্রচেষ্টাকে জোরদার করার আহ্বান জানিয়েছে।

সূত্র : দ্য আরব নিউজ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু