ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হিজাব পরা এক ছাত্রীকে প্রবেশে বাধা দেয়ায় ভারতে রাজনৈতিক বিতর্ক

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৫, ১৬:২৪

হিজাব পরা অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রবেশে বাধা দেয়ার পর রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছে কেরালার এরনাকুলাম জেলার খ্রিস্টান-পরিচালিত একটি স্কুল।

পল্লুরুথির সেন্ট রিটা’স পাবলিক স্কুল কর্তৃপক্ষের দাবি, হিজাব তাদের ‘ড্রেস কোড’ লঙ্ঘন করেছে এবং মেয়েটিকে এজন্য তা খুলে ফেলতে বলা হয়।

আর ভুক্তভোগী ছাত্রী বলেছে, ‘এই স্কুল আমাকে হিজাব পরতে দিচ্ছে না। তারা আমাকে প্রবেশপথে (শ্রেণিকক্ষের) দাঁড় করিয়ে হিজাব খুলে ফেলতে বলেছে। শিক্ষকরা খারাপ আচরণ করেছেন। আমি এখানে পড়ব না।’

এনডিটিভি জানিয়েছে, ওই ঘটনায় অভিভাবকদের সঙ্গে কর্তৃপক্ষের বিবাদ শুরু হয় এবং পরে অভিভাবক-শিক্ষক সমিতিও (পিটিএ) এতে জড়িয়ে পড়ে।

পিটিএ সভাপতি জোশি কাইথাভালাপিল এনডিটিভির কাছে দাবি করেন, হিজাব পরা এক ছাত্রী ‘খ্রিস্টান-পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর পরিকল্পিত আক্রমণের’ সূচনা করে।

তিনি আরও দাবি করেন, ওই ছাত্রীর বাবা-মা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার (এসডিপিআই) সমর্থক– একটি রাজনৈতিক দল যাদের ইসলামপন্থি হিসেবে দেখা হয় এবং বর্তমানে ‘নিষিদ্ধ’ পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সাথে যুক্ত।

কাইথাভালাপিল এনডিটিভিকে বলেন, ‘এসডিপিআই কর্মীরা এর পেছনে আছে। তাদের দলের সদস্যরা এটি কার্যকর করতে এসেছিলেন... (এবং) তারা অভিভাবকদের চেয়ে স্কুলের ওপর বেশি চাপ সৃষ্টি করেন।’

প্রতিবেদন অনুসারে, গত ৭ অক্টোবর ওই ছাত্রীকে প্রথমবারের মতো হিজাব পরা অবস্থায় থামানোর পর বিতর্কটি তীব্র আকার ধারণ করে। ৩ দিন পর তাকে আবার থামানো হয়। এরপরই তার বাবা এবং আরও কয়েকজন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়ায়।

ওই শিক্ষার্থীর বাবা জানান, তার মেয়ে চার মাস ধরে কোনো সমস্যা ছাড়াই হিজাব পরে আসছিল, যদিও হিজাব সাধারণত যেভাবে পরা হয় (পিন করে) সেভাবে নয়। সে হিজাবটি তার মাথার ওপর শালের মতো ব্যবহার করতো।

তবে স্কুলের অধ্যক্ষ সিস্টার হেলেনাকে উদ্ধৃত করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভর্তির সময় সব অভিভাবককে ‘ড্রেস কোড’ সম্পর্কে বলা হয়েছিল। ওই ছাত্রী ‘চার মাস ধরে স্কুলের ড্রেস কোড অনুসরণ করেছে... কিন্তু, একদিন হঠাৎ সে কোডটি লঙ্ঘন করে (হিজাব পরে)।’

সূত্র: এনডিটিভি

আমার বার্তা/এল/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু