ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

যুক্তরাষ্ট্র-ইন্দোনেশিয়া বাণিজ্য চুক্তি, শুল্ক কমে ১৯ শতাংশে

আমার বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৫, ১০:৩৩

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে নতুন বাণিজ্যচুক্তি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই জানিয়েছেন, এই চুক্তির ফলে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে ৩২ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছিল, তা কমিয়ে ১৯ শতাংশে আনা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (১৬ জুলাই) প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তির কথা প্রকাশ করেন। তিনি জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমেই চুক্তিটি চূড়ান্ত হয়েছে।

ট্রাম্পের ভাষায়, এই বাণিজ্যচুক্তির ফলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ইন্দোনেশিয়ার বাজারে পূর্ণ প্রবেশাধিকার পাবে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।

তবে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ক এখনও সীমিত, তা দ্রুত বিস্তার লাভ করছে।

এর আগে গত এপ্রিলে হোয়াইট হাউস থেকে একের পর এক উচ্চ শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বজুড়ে নানা দেশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য আলোচনার ঢল নামে। ট্রাম্প প্রথমদিকে কিছু পরিকল্পনা স্থগিত করলেও জুলাইয়ে আবার নতুন করে হুমকি দেন— যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হবে, আগামী ১ আগস্ট থেকে তাদের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে।

এই তালিকায় ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্রের প্রধান সব বাণিজ্য অংশীদারও রয়েছে। ইন্দোনেশিয়াও ট্রাম্পের কাছ থেকে ৩২ শতাংশ শুল্ক আরোপের হুমকিসহ একটি চিঠি পায়, যা দেশটির কর্মকর্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। কারণ তারা মনে করছিলেন, একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।

ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলার পর তিনি সেই শুল্ক হার কমিয়ে ১৯ শতাংশে এনেছেন। তিনি জানান, চুক্তির অংশ হিসেবে ইন্দোনেশিয়াও যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ও কিছু প্রস্তুত পণ্যের ওপর তাদের শুল্কহার কমাবে, যা নিয়ে আমেরিকার দীর্ঘদিনের অভিযোগ ছিল।

ট্রাম্প বলেন, “তারা ১৯ শতাংশ শুল্ক দেবে, আর আমরা কিছুই দেব না। আমরা ইন্দোনেশিয়ায় পূর্ণ প্রবেশাধিকার পাচ্ছি।”

তিনি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও জানান, চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি, ৪.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য এবং বোয়িং কোম্পানির ৫০টি বিমান কিনবে।

তবে ট্রাম্প যে পরিমাণ বাণিজ্যের কথা বলেছেন, তা এর আগে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে যে চুক্তির আকার অনুমান করা হয়েছিল, তার চেয়ে কম। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ২৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ইন্দোনেশিয়া, যার মধ্যে ছিল পোশাক, জুতা ও পাম তেল। বর্তমানে দেশটি যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ বাণিজ্য অংশীদারের একটি।

ক্যালিফোর্নিয়ার পোমোনা কলেজের অর্থনীতির অধ্যাপক স্টিফেন মার্কস বলেন, “এই চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়ার জন্য অর্থনৈতিক চেয়ে রাজনৈতিক লাভই বেশি”। তিনি বলেন, “মোট বাণিজ্যের দিক থেকে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার জন্য গুরুত্বপূর্ণ, তবে অন্যান্য এশীয় অংশীদারের মতো নয়।”

ইন্দোনেশিয়া ছাড়াও এখন পর্যন্ত যুক্তরাজ্য, চীন ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তি করেছে। তবে এই সব চুক্তিতেই উচ্চ শুল্ক বহাল থাকছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও অনিশ্চিত।

আমার বার্তা/জেএইচ

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

ভারত মহাসাগরে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধির প্রেক্ষাপটে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশগুলো হলো

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো