ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

রাশিয়া-ইউক্রেন আলোচনা কি সফল হবে?

আমার বার্তা অনলাইন
১৬ মে ২০২৫, ১৫:৩৯

ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় থাকবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে পুতিন উপস্থিত থাকবেন না। তার অনুপস্থিতির প্রতিবাদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই বৈঠকে থাকবেন না বলে জানিয়েছেন।

ফলে শীর্ষবৈঠক নয় শুক্রবার (১৬ মে) দুই দেশের অধস্তন কর্মকর্তাদের মধ্যে এই বৈঠক হবে বলে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ হওয়ার আগে শান্তি বৈঠক সফল হবে না। ২০২২-এ যুদ্ধ শুরুর পর এই প্রথম দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা।

পুতিনের বৈঠকে না থাকার সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ জেলেনস্কি। রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধ থামানোর সদিচ্ছা নেই বলে জানান তিনি। তিনি বলেন, পুতিনের অনুপস্থিতি অসম্মানজনক। সেই অসম্মান তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান ও ডোনাল্ড ট্রাম্পকেও করা হলো।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, শান্তি প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার মূল্য দিতে হবে পুতিনকে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এই বৈঠকে দেশটির কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। রাশিয়া, ইউক্রেন এবং তুরস্কের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে। আরও জানা গেছে, যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং তুরস্কের মধ্যেও অপর একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও তিনি জানিয়েছেন, এই বৈঠক নিয়ে খুব একটা আশাবাদী নন তিনি।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টায় তারা বৈঠকে উপস্থিত হবেন এবং ইউক্রেনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে তারা আশা করছেন। পূর্বনির্ধারিত শর্ত বাদ দিয়েই আলোচনায় আশাবাদী তারা।

ইউক্রেন এবং রাশিইয়ার মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে ক্রমাগত দর কষাকষি চলছে। সহস্রাধিক মানুষ এই যুদ্ধে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ এখন রাশিয়ার সামরিক বাহিনীর দখলে।

সূত্র: ডয়েচে ভেলে

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

মালদ্বীপের টুনা শিল্প পর্যটনের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম খাত। এটি তার ১০০% টেকসই পদ্ধতির জন্য

আত্মসমর্পণে বাধ্য করার যুক্তরাষ্ট্রের চেষ্টা সফল হবে না: পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা ‌‘ব্যর্থ হবে’ বলে মন্তব্য

ট্রাম্প দাবি করলেও পাকিস্তানে দুইদিনের মধ্যে সংলাপের সম্ভাবনা কম

আগামী দুইদিনের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ‘কিছু একটা ঘটতে পারে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা