ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

এবার ভারত সরকারের বিরুদ্ধে আদালতে ইলন মাস্কের এক্স

আমার বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৫, ১৫:০৩

সেন্সরশিপ প্রশ্নে ভারত সরকারের বিরুদ্ধে আদালতে গেছে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স।

এক্সের অভিযোগ, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ার ওপর সেন্সরশিপ বাড়ানোর নানা পদক্ষেপ নিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। গত ৫ মার্চ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের আদালতে এক্স এই মামলা দায়ের করেছে বলে বৃহস্পতিবার জানা গেছে।

ইলন মাস্ক পরিচালিত এক্স অভিযোগ করেছে, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ার কনটেন্ট বা বিষয়ের ওপর সেন্সরশিপ আরোপ করার নানা ব্যবস্থা তৈরি করেছে, যা মেনে নেওয়া যায় না। এটি সামাজিকমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছে এক্স।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েবসাইট তৈরি করেছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় নোটিশ দিয়ে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ব্লক করার জন্য যে কোনও সরকারি অফিস ওই ওয়েবসাইটে নোটিশ ইস্যু করতে পারবে।

এক্সের অভিযোগ, এই ওয়েবসাইটের মাধ্যমে ভারত সরকার চরম সেন্সরশিপের ব্যবস্থা করেছে। এটি ব্যবহার করে তারা যে অপছন্দের কনটেন্ট ব্লক করে দিতে পারে বলে অভিযোগ। যা সামাজিমাধ্যম সংস্থা হিসেবে এক্স-এর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলে আদালতে বলা হয়েছে।

চলতি সপ্তাহেই আদালতে শুনানি হয়েছে। আদালত পরবর্তী শুানির তারিখ দিয়েছে ২৭ মার্চ।

সম্প্রতি মাস্ক জানিয়েছেন, ভারতে টেসলা এবং স্টারলিংকের ব্যবসা শুরু করা হবে। মুম্বাইয়ে টেসলায় কাজ করার জন্য লোক চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। জিও এবং ভারতীয় এয়ারটেলের সঙ্গে স্টারলিংক নিয়ে চুক্তিও হয়েছে মাস্কের। তবে ভারত সরকারের সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি মাস্কের।

শুল্ক নিয়েও ভারতের সঙ্গে আমেরিকার দড়ি টানাটানি চলছে। আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বস্তুত, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভারত আমেরিকার জিনিসের ওপর বিপুল পরিমাণ শুল্ক বসায়।

তারই প্রেক্ষিতে আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে আমেরিকার। কিন্তু এখনও কোনও সমাধানসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে এক্স-এর এই মামলা পরিস্থিতি আরও জটিল করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমার বার্তা/জেএইচ

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

ভারতের বিরুদ্ধে আবারও তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭ আসনে জিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তবে

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাক’ বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ