ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চিন্ময়-ইসকন ও সংখ্যালঘুদের নিয়ে নতুন করে যা বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:
২৯ নভেম্বর ২০২৪, ১৭:২৩
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল -পুরোনো ছবি

বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে গত কয়েকদিন ধরে মাতামাতি চলছে ভারতে। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় এ নিয়ে বিক্ষোভও হয়েছে।

এসবের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল আজ শুক্রবার (২৯ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেন। তারা জিজ্ঞেস করেন হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ক্ষেত্রে ভারত কী করছে।

জবাবে রণধীর বলেন, “হিন্দুদের ওপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তিশালীভাবে সার্বক্ষণিকভাবে উত্থাপন করছে ভারত। এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশ সরকারের রয়েছে সেটি তারা পালন করবে।”

চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে উগ্র হিন্দুত্ববাদীরা। এরপর বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ইসকনকে একটি ‘উগ্রবাদী সংগঠন’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক সাংবাদিক ইসকন নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন বাংলাদেশ সরকার ইসকনকে ‘উগ্রবাদী সংগঠন’ আখ্যা দিয়েছে। এ ব্যাপারে আপনার মত কী। জবাবে রণধীর জসওয়াল বলেন, “ইসকন বৈশ্বিকভাবে খুবই ভালো হিসেবে স্বীকৃতি। তাদের সামাজিক ক্ষেত্রে অবদান রাখার ভালো রেকর্ড রয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে আবারও বলব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন।”

অপরদিকে বিতর্কিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় এই মুখপাত্র বলেছেন, “আমরা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে একটি বিবৃতি দিয়েছে। আমরা দেখেছি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে এবং তাদের যে আইনি অধিকার রয়েছে সেটি পুরোপুরিভাবে পাবে।”

আমার বার্তা/এমই

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

আগামী ২০২৫ সালর ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস

বাংলাদেশ ছাড়ছে ৯৫ ভারতীয়কে, বিনিময়ে দেশে আসবেন সেই জেলেরা

দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে

মালদ্বীপের প্রেসিডেন্টকে উৎখাতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ

বিগত ২০২৩ সালের শেষ দিকে মোহাম্মদ মুইজ্জু ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন। নবনির্বাচিত মালদ্বীপের

মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা, গুরুত্বপূর্ণ নথি চুরি

মার্কিন অর্থ দপ্তরে হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। চলতি মাসের শুরুর দিকে এই সাইবার হামলার ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়