ই-পেপার বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

জান্তাপ্রধানের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় আবেদনকে স্বাগত বাংলাদেশের

আমার বার্তা অনলাইন
২৯ নভেম্বর ২০২৪, ১৪:৫০
আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৫৩

মিয়ানমারের সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তার বিরুদ্ধে মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। বাংলাদেশ সরকার জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনকে স্বাগত জানিয়েছে।

এনিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা অ্যাফেয়ার্স বিষয়ক মুখপাত্র খলিলুর রহমান তুরস্কের রাষ্টায়ত্ত সংবাদসংস্থা আনাদোলু এজেন্সিকে বলেছেন, এই গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার মিন অং হ্লাইং বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান।

তিনি অভিযোগ করেছেন, হ্লাইং ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশের কিছু অঞ্চলে রোহিঙ্গাদের ওপর নির্বাসন ও নিপীড়নের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য দায়ী।

আইসিসির হিসাব অনুযায়ী, ওই সহিংসতার ফলে ১০ লাখের বেশি রোহিঙ্গা জোরপূর্বক মিয়ানমার থেকে বিতাড়িত হয়। আর বিতাড়িত অধিকাংশ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে।

এনিয়ে বাংলাদেশের সরকারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ দৌজা বলেছেন, এই গ্রেপ্তারি পরোয়ানা রোহিঙ্গা সংকটকে আবার বিশ্বব্যাপী আলোচনায় এনেছে।

এ ছাড়া এক বিবৃতিতে করিম খান জানান, মিয়ানমারের সহিংসতায় ২০১৯ সাল থেকে চলমান তদন্তে দেশটির সশস্ত্র বাহিনী তাতমাদাও, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং কিছু বেসামরিক নাগরিকদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

তবে বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার জান্তাপ্রধান।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার শাসন করছেন দেশটির শক্তিশালী সেনাবাহিনীর প্রধান অং হ্লাইং।

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

আগামী ২০২৫ সালর ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস

বাংলাদেশ ছাড়ছে ৯৫ ভারতীয়কে, বিনিময়ে দেশে আসবেন সেই জেলেরা

দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে

মালদ্বীপের প্রেসিডেন্টকে উৎখাতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ

বিগত ২০২৩ সালের শেষ দিকে মোহাম্মদ মুইজ্জু ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন। নবনির্বাচিত মালদ্বীপের

মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা, গুরুত্বপূর্ণ নথি চুরি

মার্কিন অর্থ দপ্তরে হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। চলতি মাসের শুরুর দিকে এই সাইবার হামলার ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়