ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ওয়ালজকে রানিং মেট হিসেবে বেছে নিলেন কমলা

অনলাইন ডেস্ক
০৭ আগস্ট ২০২৪, ১৩:০১

মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিং মেট হিসেবে বেছে নিলেন কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে একজন ‘রানিং মেট’ বেছে নিতে হয়।

আগামী নভেম্বরের নির্বাচনে যদি কমলা জয়ী হন, তাহলে দেশটির নতুন ভাইস প্রেসিডেন্ট হবেন ওয়ালজ।

মঙ্গলবার টিম ওয়ালজকে নিয়ে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় নির্বাচনী প্রচারণা করেছেন কমলা। রাজ্যের টেম্পল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১০ হাজারেরও বেশি সমর্থকদের সমাবেশে নিজের রানিং মেটের নাম ঘোষণা করেন কমালা হ্যারিস।

সমাবেশে ওয়ালজ বলেন, আমার শিক্ষার্থীদের উৎসাহের কারণে আমি এই নির্বাচনে প্রার্থিতা করতে রাজি হয়েছি। তারা আমাকে বলেছে যে, পরিবর্তন ঘটানোর জন্য একজন ব্যক্তিই যথেষ্ট।

এদিন বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও করেন ওয়ালজ বলেন, তিনি আমাদের বিভিন্ন আইনকে কটাক্ষ করেন, বিবাদ ও বিভক্তি উসকে দেন- যা এর আগে আর কোনো প্রেসিডেন্ট করেননি।

এদিকে কমালা হ্যারিস রানিং-টিম ওয়ালজকে ‘কট্টর বামপন্থি জুটি’ বলে সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কট্টর বামপন্থি জুটি দেখছে জনগণ।

এই নির্বাচনে ট্রাম্পের রানিং মেট হিসেবে আছেন রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা জে ডি ভ্যান্স।

আমার বার্তা/জেএইচ

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

আগামী ২০২৫ সালর ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস

বাংলাদেশ ছাড়ছে ৯৫ ভারতীয়কে, বিনিময়ে দেশে আসবেন সেই জেলেরা

দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে

মালদ্বীপের প্রেসিডেন্টকে উৎখাতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ

বিগত ২০২৩ সালের শেষ দিকে মোহাম্মদ মুইজ্জু ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন। নবনির্বাচিত মালদ্বীপের

মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা, গুরুত্বপূর্ণ নথি চুরি

মার্কিন অর্থ দপ্তরে হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। চলতি মাসের শুরুর দিকে এই সাইবার হামলার ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়