ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

চীন-পাকিস্তানকে ‘বিশেষ উদ্বেগজনক’ রাষ্ট্রের তালিকাভুক্ত যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক:
১০ জানুয়ারি ২০২৪, ১১:৪৩

ধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন সংক্রান্ত স্বাধীনতা এবং এ বিষয়ক সহনশীলতার গুরুতর লঙ্ঘনের অভিযোগে চীন ও পাকিস্তানকে ‘বিশেষ উদ্বেগজনক’ রাষ্ট্রের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় আরও রয়েছে উত্তর কোরিয়া, মিয়ানমার, কিউবা, ইরিত্রিয়া, ইরান, নিকারাগুয়া, রাশিয়া, সৌদি আরব, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান।

রোববার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তালিকা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর পিটিআইয়ের।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম অ্যাক্টের আওতায় প্রস্তুত করা এই তালিকাটিতে আরো কয়েকটি দেশকে ‘বিশেষ নজরদারি’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই দেশগুলো হলো আলজেরিয়া, আজারবাইজান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কোমোরোস ও ভিয়েতনাম।

এসব দেশের পাশাপাশি কয়েকটি ইসলামি রাজনৈতিক গোষ্ঠীকেও ‘বিশেষ উদ্বেগজনক’ হিসেবে তালিকাভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই গোষ্ঠীগুলো হলো আল শাবাব, হায়াত তাহরির আল শাম, হুথি, আইএস-সাহেল, আইএস-পশ্চিম আফ্রিকা, আলকায়েদার মদদপুষ্ট জামাত নাসর আল ইসলাম ওয়াল মুসলিমিন এবং তালেবান।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের তালিকায় নেই এমন বহু দেশের বিরুদ্ধেও ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ১৯৯৮ সালে ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম অ্যাক্ট নামের একটি আইন পাশ করে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস।

যুক্তরাষ্ট্র ও বিশ্ব জুড়ে ধর্মীয় আচার পালনের স্বাধীনতা ও সহনশীলতাকে এগিয়ে নিতেই আইনটি পাশ করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিবৃতিতে বলেন, বিশেষ উদ্বেগজনক রাষ্ট্র হিসেবে যেসব দেশকে তালিকাভুক্ত করা হয়েছে, সেসব দেশের সরকারকে অবশ্যই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের ওপর হামলা ও নিপীড়ন বন্ধে পদক্ষেপ নিতে হবে।

সেইসঙ্গে তাদের উপাসনালয় রক্ষা করা, সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ করা এবং যাবতীয় অসহিষ্ণু আচরণ বন্ধে কঠোর হতে হবে। কারণ, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, শান্তি ও স্থিতিশীলতার একটি বড় অন্তরায় ধর্মীয় অসহিষ্ণুতা।

এদিকে বিশেষ উদ্বেগজনক তালিকায় থাকা অন্যতম দেশ পাকিস্তান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিকে ‘পক্ষপাতদুষ্ট’ এবং ‘একচোখা’ উল্লেখ করে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া পালটা এক বিবৃতিতে এ প্রসঙ্গে ইসলামাবাদ বলেছে, পাকিস্তান একটি বহুত্ত্ববাদী দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ইস্যুকে পাকিস্তানের সংবিধানে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার সমৃদ্ধ ঐতিহ্যও রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ উদ্বেগজনক রাষ্ট্রের তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করায় আমরা গভীরভাবে হতাশ। ইসলামাবাদ এই পক্ষপাতদুষ্ট এবং একচোখা তালিকা পুরোপুরি প্রত্যাখ্যান করছে।

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

আগামী ২০২৫ সালর ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস

বাংলাদেশ ছাড়ছে ৯৫ ভারতীয়কে, বিনিময়ে দেশে আসবেন সেই জেলেরা

দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে

মালদ্বীপের প্রেসিডেন্টকে উৎখাতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ

বিগত ২০২৩ সালের শেষ দিকে মোহাম্মদ মুইজ্জু ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন। নবনির্বাচিত মালদ্বীপের

মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা, গুরুত্বপূর্ণ নথি চুরি

মার্কিন অর্থ দপ্তরে হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। চলতি মাসের শুরুর দিকে এই সাইবার হামলার ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার