ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সবচেয়ে কমবয়সী ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেলো ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক:
০৯ জানুয়ারি ২০২৪, ২১:২৭
গ্যাব্রিয়েল আতাল ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী : ছবি এএফপি

৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল অ্যাটালকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফলে ইউরোপীয় দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রকাশ্যে সমকামী ঘোষণা দেওয়া প্রথম প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল।

এতদিন ফ্রান্সের শিক্ষামন্ত্রী পদে দায়িত্ব পালন করে আসছিলেন তরুণ এ নেতা। সাম্প্রতিক জনমত জরিপে দেশটির অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবেও উঠে এসেছিল গ্যাব্রিয়েলের নাম। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

গ্যাব্রিয়েলকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে ম্যাক্রোঁ লিখেছেন, আমি জানি, আমি আপনার শক্তি ও প্রতিশ্রুতির ওপর ভরসা করতে পারি।

এর মাধ্যমে, বিদায়ী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হলেন গ্যাব্রিয়েল অ্যাটাল। এর আগে গত সোমবার ফরাসি মন্ত্রিসভায় রদবদলের মধ্যেই পদত্যাগ করেন এলিজাবেথ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করেন তিনি।

আর মাত্র তিন বছর ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাক্রোঁ। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্কিত নীতি ও বিক্ষোভের কারণে ফরাসি সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর উন্নতির জন্য শাসনব্যবস্থায় কিছু সংশোধন প্রয়োজন। তারই জেরে মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্রোঁ। সূত্র: আল-জাজিরা

আমার বার্তা/এমই

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

আগামী ২০২৫ সালর ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস

বাংলাদেশ ছাড়ছে ৯৫ ভারতীয়কে, বিনিময়ে দেশে আসবেন সেই জেলেরা

দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে

মালদ্বীপের প্রেসিডেন্টকে উৎখাতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ

বিগত ২০২৩ সালের শেষ দিকে মোহাম্মদ মুইজ্জু ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন। নবনির্বাচিত মালদ্বীপের

মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা, গুরুত্বপূর্ণ নথি চুরি

মার্কিন অর্থ দপ্তরে হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। চলতি মাসের শুরুর দিকে এই সাইবার হামলার ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার