ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

পিত্তথলিতে পাথর এড়াতে করণীয় ও চিকিৎসা

বিশেষ প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৩, ১১:০৬

পিত্তথলি পাথর জমা বা গলব্লাডারে স্টোন হওয়া পরিচিত একটি সমস্যা। পুরুষের তুলনায় নারীদের এ সমস্যা বেশি দেখা যায়। অনিয়মিত খাদ্যাভ্যাস, হরমোনের ওষুধ দীর্ঘদিন খেলে, কোলেস্টেরল বাড়লে, দীর্ঘক্ষণ খালিপেটে থাকলে পিত্তথলিতে পাথর জমতে পারে। এছাড়াও আরো অনেক কারণে এ সমস্যা দেখা দিতে পারে।

সাধারণত পিত্তথলিতে পাথর জমা হলে পেটের উপরের অংশের ডান দিকে ব্যথা শুরু হয়। সেটা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে পুরো ডান দিকে। পাশাপাশি জ্বরও থাকতে পারে।এছাড়াও পিত্তথলিতে পাথর জমলে বমি, অ্যাসিডিটি, গলাজ্বালা এবং একটু তেল মশলা খেলেই পেট ব্যথা হতে পারে। অনেক সময়ে পিত্তথলিতে পাথর জমলে সেখান থেকে হেপাটাইটিসেরও সংক্রমণ হয়। তাই পেটে ব্যথার সঙ্গে যদি হেপাটাইটিস ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। রক্তে ক্যালসিয়াম বাড়লেও পিত্তথলিতে পাথর জমতে পারে।

পিত্তথলিতে পাথর জমা এড়াতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

খাবার এড়াবেন না :

যতবার খাবার খাবেন ততবারই গলব্লাডার থেকে বিলিরুবিন নির্গত হয়। আর তাই কোনো বেলার খাবার বাদ দিলে বেশি পরিমাণে বিলিরুবিন নির্গত হবে যার ফলে কোলেস্টেরলের পরিমাণ বাড়বে। পরে নানাভাবে সংক্রমণ হয়ে ক্যান্সারের সম্ভাবনাও থাকে। এ কারণে খালি পেটে থাকা মোটেও ঠিক নয়।

বেশি করে ফাইবার খান :

হজম ক্ষমতা ভালো করতে বেশি পরিমাণ ফাইবার খেতে হবে। ফলমূল, শাকসবজির পাশাপাশি ওটস, যব, শস্যদানা বেশি করে খান।

ওজন নিয়ন্ত্রণে রাখুন :

ওবেসিটি কিংবা অতিরিক্ত ওজন বাড়লেই পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে। গবেষণায় দেখা গেছে, ওজন বাড়লেই পিত্তথলিতে পাথর জমে। কারণ ওজন বাড়লেই কোলেস্টেরলের লেভেল বাড়ে। তখন পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভবনা বাড়ে।

দুধের তৈরি খাবারের ব্যাপারে সতর্কতা :

সহ্য করতে পারলে একদম লো ফ্যাট দুধ খান। দুধের তৈরি খাবারও খেতে পারেন পরিমিত পরিমাণে। এছাড়া ছানা, টক দইও খেতে পারেন। তবে পায়েস, মিষ্টি, পনির, ক্রিম এসব একদমই খাওয়া ঠিক নয়।

ভাজা খাবার বাদ দিন :

তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন। যাদের অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলির পাথর অপসারণ করা হয়েছে তাদের সামান্য তেলে ভাজা খাবার খেলেও পেট খারাপের সম্ভাবনা থাকে। গলব্লাডার সুস্থ রাখতে চাইলে ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পিৎজা, খাসির মাংস, আইসক্রিম, কেক এসব খাবার এড়িয়ে চলুন। যতটা সম্ভব কম পরিমাণে কফি খান।

খাসির মাংস :

খাসির মাংস খাওয়া থেকে বিরত থাকুন। কারণ খাসির মাংস হজম করা খুবই সমস্যার। এছাড়াও মুরগির মাংস খেলে অবশ্যই চামড়া ছাড়িয়ে খাওয়া উচিত।

তেলের পরিমাণ :

প্রতিদিনের খাদ্যতালিকায় আখরোট ও কাজুবাদাম রাখুন। সেই সঙ্গে দিনে ২-৩ টেবিল চামচ বা ৩০-৪৫ মিলি এর বেশি তেল খাবেন না। প্রয়োজনে অলিভ অয়েল খান। সেই সঙ্গে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত হাঁটা, ব্যয়াম, লো ক্যালোরির খাবার খেয়ে সুস্থ থাকুন। পাশাপাশি হোমিও মেডিসিনের মাধ্যমে এর আশানুরূপ সাফল্য লাভ করতে পারেন। কারণ হোমিও মেডিসিনে নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া। যা লক্ষণ অনুসারে ভিন্ন ভিন্ন মাত্রায় ওষুধ সেবনে কাজ করে। তাই বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিয়ে চলতে হবে।

লেখক:

ডা.এম.এস সিকদার, সিনিয়র কনসালটেন্ট

পেরিটনসিলার এবসেস ও তার চিকিৎসা কী

লক্ষণ ও চিকিৎসা: পেরিটনসিলার এবসেস এটা এমন একটি রোগ যেখানে টনসিল ও গলার ফ্যারিঞ্জিয়াল মাংসপেশীর মাঝে সংক্রমণ

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিন লাখ ২১ হাজার ছাড়াল

এডিস মশাবাহিত জ্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু

বিএসএমএমইউতে রোবটিক সার্জারি চালুর উদ্যোগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোবটিক সার্জারি চালুসহ স্মার্ট হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেয়া

ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো ১৭০০

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু