ই-পেপার বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

২০ বছর পূর্তিতে ‘দ্য প্রেস্টিজ’ ফিরছে পর্দায়, দেখা যাবে আইম্যাক্সে

আমার বার্তা অনলাইন:
২১ অক্টোবর ২০২৬, ১৪:৫৩

কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলানের অন্যতম কালজয়ী সিনেমা ‘দ্য প্রেস্টিজ’। ২০০৬ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল সিনেমাটি। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। তবে সে সময় এটি সাধারণ পর্দায় প্রদর্শিত হয়েছিল।

তবে বিশ বছর পূর্তি উপলক্ষে পর্দায় ফিরছে ‘দ্য প্রেস্টিজ’। সঙ্গে আরো বড় চমক, সিনেমাটি এবার দেখা যাবে ৭০ মিলিমিটার আইম্যাক্স পর্দায়। ২০২৭ সালের ২৯ জানুয়ারি সিনেমাটি পুনরায় মুক্তি দেবে ডিজনি।

‘দ্য প্রেস্টিজ’-এর গল্প আবর্তিত হয়েছে দুই মঞ্চজাদুকরের (ক্রিশ্চিয়ান বেল ও হিউ জ্যাকম্যান) দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে। এতে আরও অভিনয় করেছেন মাইকেল কেইন, স্কারলেট জোহানসন, রেবেকা হল, অ্যান্ডি সার্কিস ও ডেভিড বোয়ি।

‘দ্য প্রেস্টিজ’ সিনেমার শুটিংয়ে নির্মাতা ক্রিস্টোফার নোলান ও অভিনেতা ক্রিশ্চিয়ান বেল

৪০ মিলিয়ন ডলারে নির্মিত ‘দ্য প্রেস্টিজ’ সে সময় বক্স অফিসে আয় করেছিল ১০৯ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি দুটি বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল সিনেমাটি।

পরিচালনার পাশাপাশি নিজের ভাই জোনাথন নোলানের সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন ক্রিস্টোফার। স্ত্রী এমা থমাস ও অ্যারন রাইডারের সঙ্গে সিনেমাটি প্রযোজনাও করেছেন তিনি।

এই সিনেমার মাধ্যমেই খ্যাতির সিঁড়িতে পা রাখেন নোলান। এরপর ক্রমশ হয়ে উঠলেন কিংবদন্তি। বানিয়েছেন ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘ওপেনহাইমার’-এ রমতো সিনেমা। সর্বশেষ এ বছরের জুলাইতে মুক্তি পায় তার ‘দ্য ওডিসি’। এটি বিশ্বব্যাপী ১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার আয় করে আইম্যাক্স সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে।

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসেও যে তারকারা সাধারণ

নিউইয়র্কের রাস্তায় ‘আবেদনময়ী’ তমা মির্জা

গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। সেই অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যান

৫০ মিলিয়ন ডলারের অন্তর্বাসে ভিক্টোরিয়া সিক্রেটের মঞ্চে কাইলি

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ভিক্টোরিয়া সিক্রেটের ফ্যাশন শোতে অভিষেক হলো মার্কিন টেলিভিশন তারকা ও বিউটি মুঘল

পূজার সাজে মন্দিরা, দিলেন সম্প্রীতির বার্তা

বছর ঘুরে এসেছে শারদীয় দুর্গাপূজা। ঢাকের তাল, শঙ্খধ্বনি আর উৎসবের আবহে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনহাজুল ইসলামের বিরুদ্ধে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত, দক্ষিণ আমেরিকায় ৩ মাসে ‘বিপুল আয়’

নাটোরে সড়ক দুর্ঘটনা, হতাহতদের উদ্ধারের সময় লুটপাট

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, রিসোর্টে আগুনের পর বাড়তি নজরদারি

ট্রাকের পাটাতনের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

ফ্রান্স-ইতালি-আলবেনিয়ায় বিক্ষোভ, বাড়ছে সহিংসতা

জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

লিচুবাগানে সিমেন্টের বস্তায় ১০৩ ককটেল, উদ্ধার করল এসআরবি

সত্য ও ন্যায়ের পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার মানুষ

কঠোর নিরাপত্তায় রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক হোসেন