ই-পেপার বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ফের ১১০ ডলার

আমার বার্তা অনলাইন:
২১ অক্টোবর ২০২৬, ১০:৩৮

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে ব্যারেলপ্রতি তেলের দাম ১১০ ডলারে পৌঁছেছে। লোহিত সাগরে জাহাজ চলাচলে ঝুঁকি এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় হামলার আশঙ্কায় গত তিন থেকে চার দিন ধরে তেলের দাম বাড়তির দিকে।

বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও এক ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলারে পৌঁছায়।

এরআগেও গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছায়। গত তিন থেকে চার দিন ধরে তেলের দাম বাড়তির দিকে। গত সপ্তাহেও ব্রেন্টের দাম ১১০ ডলার ছাড়িয়েছিল। পরে তা কমে ১০৬ থেকে ১০৭ ডলারের মধ্যে নেমে আসে। মে মাসের পর থেকে ব্রেন্টের দাম এ পর্যায়ে ওঠেনি। গত ১৯ মে তেলটির দাম ছিল ব্যারেলপ্রতি ১১১ দশমিক ২৮ ডলার। অয়েলপ্রাইসডটকমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৮১ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, আরেকটি আন্তর্জাতিক বাজার প্রতিবেদনে ওই সময় ব্রেন্ট ক্রুডের দাম ১০৯ দশমিক ৬৮ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ৯৮ দশমিক ৫৫ ডলার উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্টের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বাজারে লেনদেন চলমান থাকায় বিভিন্ন সময়ে দামের এই পার্থক্য দেখা গেছে।

তেলের বাজারে নতুন করে চাপ তৈরির অন্যতম কারণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা। জ্বালানি বাজারবিষয়ক তথ্যপ্রতিষ্ঠান কেপলারের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী আবারও সৌদি আরবে হামলা চালিয়েছে। জ্বালানি অবকাঠামোর পাশাপাশি বিমানবন্দর ও সামরিক স্থাপনাও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাতের এই নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে আন্তর্জাতিক তেলবাজারে অস্থিরতা আরও বাড়ছে।

বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা অব্যাহত থাকলে এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি বাড়লে তেলের সরবরাহ আরও ব্যাহত হতে পারে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তি চাপের মুখে থাকতে পারে।

উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ শোধের চ্যালেঞ্জে বাংলাদেশ, রিজার্ভে দ্বিগুণ চাপ

উচ্চ মূল্যস্ফীতি, মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক ঋণ পরিশোধের বাড়তি চ্যালেঞ্জে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি। আন্তর্জাতিক

আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার।

ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পর্যায়ে মার্কিন ফেডারেল বাজেট ঘাটতি

২০২৬ অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেট ঘাটতি প্রায় ২ ট্রিলিয়ন (২০০ হাজার কোটি) ডলারে দাঁড়িয়েছে

বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যের দাম, সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা

যুদ্ধের কারণে পণ্য পরিবহনে বিঘ্ন, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং এল নিনোর প্রভাবে খরা—সব মিলিয়ে বিশ্বজুড়ে খাদ্যের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর

আলজেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক

মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি: তারেক রহমান

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ শোধের চ্যালেঞ্জে বাংলাদেশ, রিজার্ভে দ্বিগুণ চাপ

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম: রুবিও

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ফের ১১০ ডলার

স্হানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা প্রত‍্যাহার, প্রধানমন্ত্রীর রাস্ট্রনায়োকচিত মনোভাবের প্রমাণ

২১ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

‌'গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতা' 

সৌদি সুরক্ষায় যুক্তরাজ্যের যুদ্ধবিমান মোতায়েন 

ডিবির অভিযানের পর সেই অতিরিক্ত ডিআইজি ক্লোজড

সীমান্তের ওপারের পয়সায় এখানে বসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে

হবিগঞ্জ ইকরায় পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম বেছে নিয়েছে বন্দীরা 

নিউইয়র্কে দোয়া মাহফিলে চরমোনাই পীর

শিগগিরই প্যারিস সংখ্যাগরিষ্ঠ মুসলিম শহর হবে : ট্রাম্প