ই-পেপার বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

স্হানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা প্রত‍্যাহার, প্রধানমন্ত্রীর রাস্ট্রনায়োকচিত মনোভাবের প্রমাণ

আমার বার্তা অনলাইন:
২১ অক্টোবর ২০২৬, ১০:৩৩
আপডেট  : ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৭

আগামী স্হানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা প্রত‍্যাহার, প্রধানমন্ত্রীর রাস্ট্রনায়োকচিত মনোভাবের প্রমাণ। এ মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন বলেছেন, কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। একইসাথে ঐ র্নিবাচনে দল সমর্থিত প্রার্থীর হয়ে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজ নির্বাচনী এলাকা বরিশাল -১ এর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শতাধিক দূর্গা মন্ডপ পরিদর্শন করে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

দুই উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্নাসহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কীভাবে কাজ করতে হবে। তারপর দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবেন, দল তাদের ক্ষমা করবেন না।

তিনি বলেন, প্রত্যেকটি ইউনিয়নের তথ্য দলের কাছে রয়েছে। মনে রাখবেন, আগামী নির্বাচনে দল জনগণের কাছে গ্রহণযোগ্যদেরই কেবল সমর্থন দিবে। যদি কারো শৃঙ্খলা বিরোধী কাজে দল ক্ষতিগ্রস্ত হয় সে যত বড় নেতাই হোক, তাকে দলবিরোধী হিসেবে শাস্তি দেয়া হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, দল সব নেতাকর্মীদের নির্বাচনী তৎপরতা নজরে রাখবে।

হবিগঞ্জ ইকরায় পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

জেনারেল ও ইসলাম শিক্ষার সমন্বিত প্রয়াস ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফল প্রদান

বিজিবির পৃথক অভিযানে ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ৪

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে আনুমানিক ১৩ কোটি

রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, খণ্ড খণ্ড মিছিলে আসছেন নেতাকর্মীরা

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাজশাহীর পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর

নাটোরের দুর্ঘটনায় ১০ জনের পরিচয় মিলেছে, ৭ সদস্যের তদন্ত কমিটি

নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক

মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি: তারেক রহমান

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ শোধের চ্যালেঞ্জে বাংলাদেশ, রিজার্ভে দ্বিগুণ চাপ

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম: রুবিও

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ফের ১১০ ডলার

স্হানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা প্রত‍্যাহার, প্রধানমন্ত্রীর রাস্ট্রনায়োকচিত মনোভাবের প্রমাণ

২১ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

‌'গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতা' 

সৌদি সুরক্ষায় যুক্তরাজ্যের যুদ্ধবিমান মোতায়েন 

ডিবির অভিযানের পর সেই অতিরিক্ত ডিআইজি ক্লোজড

সীমান্তের ওপারের পয়সায় এখানে বসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে

হবিগঞ্জ ইকরায় পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম বেছে নিয়েছে বন্দীরা 

নিউইয়র্কে দোয়া মাহফিলে চরমোনাই পীর

শিগগিরই প্যারিস সংখ্যাগরিষ্ঠ মুসলিম শহর হবে : ট্রাম্প

বিজিবির পৃথক অভিযানে ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ৪

ইশরাক কাজটা ভালোই করেছে, তবে হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি : স্পিকার