ই-পেপার শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

গায়িকা মোনালিকে কুৎসিত ভাষায় আক্রমণ, বললেন— ‘এরা আমার মাকেও ছাড়ছে না’

ভারত সরকার নিয়ে মন্তব্য
আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৬, ১০:৫৮

ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের নীতি নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করে সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষ ও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার চর্চা করায় তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে বলে এক ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন এই গায়িকা।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওবার্তায় দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মোনালি জানান, উদ্ভূত পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বেশ অশান্তিতে ছিলেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘অনেকদিন ধরে একটি ভিডিও বানিয়ে কথাগুলো বলতে চাইছিলাম। কিন্তু যতবার ক্যামেরা অন করেছি, ভেতর থেকে রাগ আর অস্বস্তি বের হচ্ছিল। এই দেশ যেন ক্রমাগত ভয়, উপেক্ষা আর বিদ্বেষের পরিবেশ তৈরি করে চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’

অনলাইনে নিজের মতামত জানানোর পর চরম আক্রমণের মুখোমুখি হওয়া প্রসঙ্গে গায়িকা বলেন, ‘আমি মৌলিক অধিকার হিসেবে মতামত প্রকাশ করতেই আমাকে চুপ করানোর চেষ্টা করা হলো। কিছু বললেই অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে, এরা আমার মাকেও ছাড়ছে না। এদের ক্ষমা করার কোনো ইচ্ছেই আমার নেই।’

একই বক্তব্যে অপরিকল্পিত নগরায়ণ নিয়ে কথা বলার পাশাপাশি আন্দোলনের সঙ্গে যুক্ত ‘জেন জি’ বা নতুন প্রজন্মকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস ও সরকারের বিভিন্ন নীতি ঘিরে ভারতে সম্প্রতি শিক্ষার্থী ও তরুণদের প্রতিবাদ কর্মসূচির মুখে পড়তে দেখা যায়। এ পরিস্থিতিতে দেশটির বহু তারকা ও বিশিষ্ট ব্যক্তি প্রকাশ্যে মতামত ব্যক্ত করেন। সেই ধারাবাহিকতায় মোনালি ঠাকুর নিজের অবস্থান পরিষ্কার করলে নেটিজেনদের একাংশ তার ওপর চড়াও হয় এবং মন্তব্য ঘরে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।

সংস্কৃতি প্রতিমন্ত্রীর আমন্ত্রণে শিল্পকলায় পদ্মাপাড়ের শিল্পীদের মিলনমেলা

নানা ব্যস্ততাকে কাটিয়ে একই ছাদের নিচে এক হয়ে উঠেছিল পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীর একঝাঁক কৃতিসন্তান তথা

শিমু-তটিনীর ‘ফিরে আসার গল্প’ মুক্তি কবে, জানালেন নির্মাতা রাজ

বাংলা ধারাবাহিকের জগতে অনেকদিন পর দর্শকদের আলাদা করে মাতিয়ে রেখেছিল নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর

স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে: তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। তবে আদালত

ইংরেজি উচ্চারণ নিয়ে ট্রলের মুখে দুরেফিশান

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমকে কেন্দ্র করে নেটদুনিয়ায় এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। নতুন নাটক ‘দার-ই-নিজাত’-এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত

ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান, পরিচ্ছন্ন নগরের আহ্বান

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

১ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু