ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

৯ বছরে কতটা বদলালেন পূজা?

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৬, ১৮:১৬
এক ফ্রেমে দুই সময়ের পূজা চেরী

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী সময়ের সঙ্গে নিজের অভিনয় দক্ষতা ও পর্দা উপস্থিতি দিয়ে দর্শকদের আস্থা অর্জন করেছেন। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে বর্তমানে ঢালিউডের প্রথম সারির নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা দুটি ছবিকে ঘিরে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি আলাদা সময়ের ছবি প্রকাশ করেন পূজা। একটি ছবি তার ক্যারিয়ারের শুরুর দিকের, অন্যটি বর্তমান সময়ের। দুই ছবির মধ্যকার দীর্ঘ সময়ের ব্যবধান চোখে পড়লেও ভক্তদের কাছে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে ওঠে তার রূপের পরিবর্তন ও পরিণত ব্যক্তিত্ব।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করার পর ধীরে ধীরে নায়িকা চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন পূজা। প্রথম প্রধান চরিত্রে অভিনয়ের পর থেকেই একের পর এক আলোচিত সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সময়ের সঙ্গে তার স্টাইল, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বেও এসেছে নতুন মাত্রা।

সবশেষ কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মাসুদ রানা’ সিনেমায় দেখা যায় পূজাকে। ছবিটি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য না পেলেও তার অভিনয় নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি। বর্তমানে নতুন কোনো সিনেমার ঘোষণা না এলেও সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় রয়েছেন তিনি। ব্যক্তিগত মুহূর্ত, ফটোশুট ও বিভিন্ন অনুভূতি প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

দুটি ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, আগের পূজার সরল হাসিই ছিল সবচেয়ে আকর্ষণীয়। আবার কেউ তার বর্তমান লুককে আরও পরিণত ও আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন, সময় বদলালেও পূজার হাসির আবেদন এখনো একই রয়ে গেছে। এমনকি কয়েকজন ভক্ত মজার ছলে অভিনেত্রীকে বিয়ের পরামর্শও দিয়েছেন।

তবে ভক্তদের এসব মন্তব্যের জবাব দেননি পূজা চেরী। বরাবরের মতোই নীরব থেকে নিজের কাজ ও সামাজিক মাধ্যমের আপডেটেই মনোযোগী রয়েছেন তিনি। অভিনয়জীবনের নতুন ঘোষণা কবে আসবে, সেটিই এখন তার অনুরাগীদের অপেক্ষার বিষয়।

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন!

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে উত্তাল পুরো টলিপাড়া। ‘বোঝে না সে বোঝে

সাংবাদিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মেঘনা আলমের প্রতিবাদ

নারী হয়রানি ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মেঘনা আলম। গ্লোবাল টেলিভিশনের এক সাংবাদিকের

কনকচাঁপার ৫৭তম জন্মদিন আজ

বাংলা চলচ্চিত্রের গানে নব্বইয়ের দশকের যে কণ্ঠগুলো আজও শ্রোতাদের স্মৃতিতে সমানভাবে উজ্জ্বল, তাদের অন্যতম কনকচাঁপা।

পরীমনির বায়োপিকে কাজ করা হবে চ্যালেঞ্জিং: দীঘি

ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সেই শৈশব থেকেই রুপালি পর্দায় হাতেখড়ি। শিশুশিল্পী হিসেবেই জনপ্রিয়তা পান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল