ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

সিনেমা নিয়ে আলোচনার মাঝে এলো আরেকটি সুসংবাদ

আমার বার্তা অনলাইন:
১০ জানুয়ারি ২০২৬, ১৪:৩০

২৫ প্রাইম ভিডিওতে ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ব্লাফ’। যেখানে এই বলিউড সুপারস্টার অভিনয় করেছেন ‘ব্লাডি মেরি’ নামে এক জলদস্যুর ভূমিকায়। গল্পের পটভূমি উনিশ শতক। এই ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের নাম এরসেল বডেন।

একসময় তিনি ছিলেন দুর্ধর্ষ জলদস্যু। যাঁকে সবাই ‘ব্লাডি মেরি’ নামেই চিনত। এমনই এক চরিত্র হলিউড সিনেমায় তুলে ধরে আলোচনায় ছিলেন প্রিয়াঙ্কা।

অভিনেত্রী নিজেও ‘দ্য ব্লাফ’ সিনেমা নিয়ে শুনিয়েছেন আশার কথা। তাই এই সিনেমার মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা হতেই সাড়া পড়ে গেছে অনুরাগীদের মাঝে। বিশ্বজুড়ে সিনেমাটি কতটা আলোড়ন তুলবে, তা নিয়ে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা।

এদিকে প্রিয়াঙ্কার নতুন সিনেমার খবর নিয়ে শোরগোল শেষ হওয়ার আগেই এলো আরেকটি সুসংবাদ– গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনায় থাকছেন প্রিয়াঙ্কা।

এইসময়, সংবাদ প্রতিদিনসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আগামীকাল রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হোটেল দ্য বেভারলি হিলটনে বসতে যাচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৮৩তম আসর; যা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনায় মুখর বিনোদন দুনিয়ার বাসিন্দারা। আর সেই অনুষ্ঠানেই গুরুদায়িত্ব পড়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাঁধে।

এরই মধ্যে আয়োজকরা ঘোষণা দিয়েছে, বিশ্বনন্দিত হলিউড তারকাদের সঙ্গে এবারের গোল্ডেন গ্লোব উপস্থাপনার দায়িত্বে থাকছেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া।

এবারের আসরে সঞ্চালক হিসেবে থাকছেন হাইপ্রোফাইল সেলেবরা। সেই তালিকাতেই জর্জ ক্লুনি, জুলিয়া রবার্ট, পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, স্নুপ ডগদের সঙ্গে জ্বলজ্বল করছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। যা নিঃসন্দেহে ভারতের জন্য গর্বের বিষয়। কারণ এই প্রথম কোনো ভারতীয় গোল্ডেন গ্লোব সঞ্চালনার দায়িত্ব পেলেন। অতঃপর দেশি গার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা যে বর্তমানে প্রকৃত অর্থে ‘গ্লোবাল আইকন’ হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, ২০১৭ সালে গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে প্রথমবার পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর ২০২০ সালে দ্বিতীয়বার তাঁকে দেখা যায় মর্যাদাপূর্ণ এই পুরস্কারের অনুষ্ঠানে। ছয় বছরের বিরতির পর এবার এক আয়োজনে বড় একটি দায়িত্ব পেতে যাচ্ছেন এই বলিউড ডিভা।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৮৩তম এই আসরে দেখা মিলতে যাচ্ছে আমান্ডা সাইফ্রেড, আয়ো এডেবিরি, চার্লি এক্সসিএক্স, ক্রিস পাইন, কনর স্টোরি, কোলম্যান ডোমিঙ্গো, ডাকোটা ফ্যানিং, ডেভ ফ্রাঙ্কো, ডায়ান লেন, হাডসন উইলিয়ামস, হেইলি স্টেইনফেল্ড, জেসন ব্যাটম্যান, জো কেরি, জুড অ্যাপাটো, জাস্টিন হার্টলি, ক্যাথরিন হান, কিগান-মাইকেল কি, কেভিন বেকন এবং কেভিন হার্টদের মতো একঝাঁক খ্যাতনামা তারকা।

আমার বার্তা/এমই

প্রসংশায় ভাসছে রানা বর্তমানের নির্মাণ “এতদিন কোথায় ছিলে”

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি-তে সম্প্রতি প্রচারিত হয়েছে বহুল আলোচিত নাটক “এতদিন কোথায় ছিলে”। নির্মাণে

সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না: সুনেরাহ

অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ

তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন

লুইচ্চা বেটা-বেটি, আলভী-তিথিকে ধুয়ে দিলেন মানসী প্রকৃতি

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে ক্ষোভের আগুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো