ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

অভিনয় ছাড়ার কারণ জানালেন প্রসূন আজাদ

আমার বার্তা অনলাইন:
০৯ জানুয়ারি ২০২৬, ১৭:৫০

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মঞ্চ থেকে শোবিজে পথচলা শুরু করেন অভিনেত্রী প্রসূন আজাদ। টিভি নাটকে নিয়মিত কাজ করার পাশাপাশি ‘সর্বনাশা ইয়াবা’, ‘অচেনা হৃদয়’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে বিয়ের পর সংসারী হয়ে বেশ কয়েক বছর ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি ব্যবসায় মনোযোগী রয়েছেন।

অভিনয় ছেড়ে দেওয়ার কারণ জানতে ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে নিজেই বিষয়টি খোলাসা করেছেন প্রসূন। সেখানে তিনি লিখেছেন, অভিনয় একটি ব্যয়বহুল পেশা। বিনিয়োগের তুলনায় লাভের হার কম। এককালীন পারিশ্রমিক পাওয়া যায়, অথচ এটি তার নিজেরই ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’। তিনি আরও উল্লেখ করেন, অভিনয়ের সময় পার্লার, পোশাক, আয়রন, জিম, খাবারসহ বিভিন্ন খরচ ছিল নিয়মিত এবং তা বহন করাও কঠিন হয়ে পড়েছিল।

গ্ল্যামারের দুনিয়া ছেড়ে সাধারণ জীবনে ফেরার ইচ্ছার কথাও জানান প্রসূন। তিনি লিখেছেন, স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে চেয়েছিলেন। সুপারস্টারের জীবনধারা বজায় রেখে মধ্যবিত্ত সংসার ও একজন স্ত্রীর দায়িত্ব সামলানো কঠিন মনে হচ্ছিল। পাশাপাশি গৃহিণী হওয়ার শখও ছিল তার।

এছাড়া নিজের শারীরিক পরিবর্তনের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি জানান, ওজন বেড়ে যাওয়ায় এবং লজ্জাশরম বেড়ে যাওয়ায় ক্যামেরার সামনে স্বচ্ছন্দ বোধ করছিলেন না। মানুষ তাকিয়ে থাকলেও বিরক্ত লাগত। তাই আপাতত অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আমার বার্তা/এল/এমই

প্রসংশায় ভাসছে রানা বর্তমানের নির্মাণ “এতদিন কোথায় ছিলে”

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি-তে সম্প্রতি প্রচারিত হয়েছে বহুল আলোচিত নাটক “এতদিন কোথায় ছিলে”। নির্মাণে

সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না: সুনেরাহ

অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ

তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন

লুইচ্চা বেটা-বেটি, আলভী-তিথিকে ধুয়ে দিলেন মানসী প্রকৃতি

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে ক্ষোভের আগুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো