ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

টম ক্রুজের সঙ্গে ডেটিং নিয়ে মুখ খুললেন শাকিরা

অনলাইন ডেস্ক
১২ মে ২০২৩, ১৪:৪৭
আপডেট  : ১২ মে ২০২৩, ১৪:৫৪

ল্যাটিন পপতারকা শাকিরার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। এমনটাই প্রচার হচ্ছে গণমাধ্যমে। এ গুঞ্জন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক পেজ সিক্সে শাকিরা তার মন্তব্য জানিয়েছেন।

ফুটবল তারকা জেরার্ড পিকের সাথে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন স্প্যানিশ এই পপ তারকা। সেই সম্পর্কে এখন অতীত। ২০২২ সালের মাঝামাঝি তাদের বিচ্ছেদের খবর আসে মিডিয়ায়।

পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে অবসাদে ভুগেছেন শাকিরা। তাইতো সাবেক প্রেমিকের ওপর রাগ মেটাতে গানের কথাতেই উগরে দিয়েছেন ক্ষোভ।

জানা যায়, হলিউডের এক বড় তারকার সঙ্গে সময় কাটাচ্ছেন লাতিন পপতারকা।

সম্প্রতি মায়ামি গ্রাঁ প্রিতে ফর্মুলা ওয়ানের প্রাইভেট স্যুটে একসঙ্গে দেখা গেছে শাকিরা ও হলিউড তারকা টম ক্রুজকে। ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত অভিনেতার সঙ্গে নাকি আজকাল অনেকটাই সময় কাটাচ্ছেন লাতিন পপতারকা।

কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়িয়েছে ডেট করছেন টম ক্রুজ ও শাকিরা। গুঞ্জনের বিষয়ে এবার মন্তব্য করেছেন শাকিরা।

গায়িকা জানিয়েছেন বিষয়টি হাস্যকর। শাকিরার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএস ম্যাগাজিন।

অনলাইনের এই গুজব প্রসঙ্গে শাকিরা বলেন, ‘এটি হাস্যকর। কারণ বিষয়টি সত্য নয়।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্সে জানিয়েছিল, টম ক্রুজ শাকিরার সঙ্গে ডেটিংয়ে আগ্রহী।

এ ছাড়া পেজ সিক্স আরও জানায়, গত রোববার দক্ষিণ ফ্লোরিডায় অটো রেসিং ইভেন্ট শেষে টম ক্রুজ শাকিরাকে ফুলও পাঠিয়েছিলেন। এই জুটিকে সেখানে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।

এবি/ জিয়া

নতুন বছরে পটকা না ফাটানোর অনুরোধ করলেন জয়া

নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৈচিত্রতা রয়েছে এমন  গল্পে কাজ করতে চাই: ইয়ামি গৌতম

বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার সিনেমাগুলো

‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই

প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও

মধুচন্দ্রিমায় গেলেন আরবাজ, মুখ লুকালেন নববধূ

৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। সপ্তাহ খানেক আগে হেয়ারস্টাইলিস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়