ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের

আমার বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৫, ১১:৪৯

অভিনেতা তৌসিফ মাহবুব নিজের অভিনয় জীবনের একটি মজার ও অপ্রত্যাশিত ঘটনা শেয়ার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সহশিল্পী ও ঘনিষ্ঠ বন্ধু তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে তার হাতের হাড় ভেঙে গিয়েছিল।

তৌসিফ বলেন, “ও আমার বন্ধু, এজন্যই বলতেই পারি—তবে স্যরি! তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে আমার হাড় ভেঙেছিল।”

এই ঘটনা ঘটে ২০২২ সালের ১৬ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত নাটক ‘স্বাধীনতা তুমি’–এর একটি শুটিংয়ে। তৌসিফ জানান, নাটকে তিনি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে ছিলেন, আর তিশা ছিলেন একজন বীরাঙ্গনা যিনি মারা গেছেন। পোস্টারের জন্য ওর লাশ আমি কোলে তুলে নিয়েছিলাম।

অভিনেতা আরও বলেন, পোস্টার শুটের জন্য তাকে তিশাকে কয়েক মিনিট ধরে কোলে রাখতে হয়েছিল। বিভিন্ন ফ্রেমে ছবি তোলার কারণে পুরো ওজনই তাকে নিতে হয়েছে। “পোস্টারের জন্য ওকে কোলে ২-৪ মিনিট রাখতে হয়েছিল। তখনই চাপটা পড়েছিল। এরপর প্রায় এক মাস আমার বাম হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারিনি। রাতে ঘুমাতেও ব্যথা করত,”–তিনি স্মরণ করেন।

তৌসিফ মজা করে যোগ করেন, “তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবুও ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটা বলা দরকার ছিল—ওর কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।”

ভক্তরাও এই অকপট স্বীকারোক্তিতে মজার মজার মন্তব্য করেছেন। কেউ অভিনেতার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, আবার কেউ মজা করে বলেছেন, “বন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।”

আমার বার্তা/জেএইচ

বুবলীর নতুন ছবি, বাড়ল জল্পনা!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী সাম্প্রতিক সময়ে নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন। কোনো ইভেন্ট বা

এখনো এটি স্বপ্নের মতো মনে হচ্ছে: লাক্স সুপারস্টার

দীর্ঘ সাত বছর পর আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।

আমরা এখন দুই থেকে তিন: রাশমিকা মান্দানা

ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হয়েছে মাস খানেক হলো। এমন

সাত বছর পর ফিরলো লাক্স সুপারস্টার, নতুন মুখ পেলো বাংলাদেশ

দীর্ঘ সাত বছর পর নতুন করে লাক্স সুপারস্টার বিজয়ীর মাধ্যমে নতুন মুখ পেলো বাংলাদেশ। এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

কুমিল্লায় ‘উধাও’ স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি

২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে: আরিফুল

মালয়েশিয়ায় নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে না সরকার

হাম-রুবেলার টিকা দেওয়ার কর্মসূচিতে বিগত সরকার অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর

বেটার বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৩ মাসের জ্বালানির মজুত নিশ্চিতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী নিয়ে আলোচনা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধামরাইয়ে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক জোরদারের আশাবাদ

আলোচনার জন্য ইসলামাবাদে যেতে অস্বীকৃতি জানায়নি ইরান

ভোলায় মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, সেই বাবা গ্রেপ্তার

তারেক রহমানকে চেয়ারম্যান করে একনেক এর কমিটি গঠন

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে ব্যবসা প্রতিষ্ঠান: জ্বালানি প্রতিমন্ত্রী

বরগুনা সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা, তিন শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী