ই-পেপার বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

আসছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৫, ১৩:১৭

নীতিবোধ বনাম তোষামোদের দ্বন্দ্ব এই বাস্তবতা নিয়েই শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক। এর নাম রাখা হয়েছে ‘তেল ছাড়া পরোটা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার।

নাটকটির কেন্দ্রীয় বিষয়বস্তু সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষ। একদল বিশ্বাস করে উন্নতির জন্য ‘তেল’ বা তোষামোদের বিকল্প নেই। অন্য দলটি তোষামোদবিমুখ, নীতির জায়গায় অটল থেকে লড়ে যায় প্রতিকূলতার সঙ্গে। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দুটি পরিবার।

একটি পরিবার একসময় তিলের খাজার ব্যবসা করত। এখন তারা রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতাবানদের তোষামোদ করে বিশাল ব্যবসা গড়ে তুলেছে। তাদের ব্যবসা সরিষার তেল, নারিকেল তেলের। এমনকি পেট্রলের ব্যবসাও আছে। তাদের কোম্পানির নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড।

অন্যদিকে, রয়েছে আরেক পরিবার যারা সোজাসাপ্টা জীবনযাপনে অভ্যস্ত। তোষামোদ নয়, তারা নিজেদের নীতিতেই বিশ্বাসী। এই দুই পরিবারের মধ্যকার সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক সংঘাত নিয়েই এগোবে ‘তেল ছাড়া পরোটা’র কাহিনি।

নাটকের পেছনের প্রেরণা সম্পর্কে পরিচালক কচি খন্দকার বলেন, ‘এই সমাজে অনেক মেধাবী মানুষ আছে, যারা যোগ্য হলেও সুযোগ পায় না। কারণ তারা তেল দিতে পারে না। আবার অনেক অযোগ্য মানুষ তেল দিয়েই উন্নতির শিখরে পৌঁছে যায়। এটা আমার ব্যক্তিগতভাবে কষ্ট দেয়। এই যন্ত্রণাই নাটকের গল্প লেখার অনুপ্রেরণা।’

তিনি আরও বলেন, ‘একজন মানুষ যখন সত্য-মিথ্যার বাছবিচার না করে শুধু নিজের স্বার্থে তোষামোদ করে, তখন সে নিজের অজান্তেই ভুল পথে হাঁটে। এভাবেই সমাজ থেকে মেধা হারিয়ে যায়।’

‘তেল ছাড়া পরোটা’ ধারাবাহিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, মারজুক রাসেল, রোবেনা রেজা জুঁই, সালহা খানম নাদিয়া, চাষী আলম, মুসাফির সৈয়দ বাচ্চু, আবদুল্লাহ রানা, সুজাত শিমুল প্রমুখ।

আমার বার্তা/এল/এমই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন মারা গেছেন

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা

নীতিবাক‍্য ঝাড়ার সময় খেয়াল রাখুন: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব

তিশা-তুষির ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন শরিফুল রাজ

রোজার ঈদে মুক্তি প্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার সাফল্যে বেশ ফুরফুরা মেজাজে আছেন অভিনেতা শরিফুল রাজ।

বিয়ে করলেন লুবাবা?—ফেসবুক পোস্টে ইঙ্গিত

শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী