ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

আমার বার্তা অনলাইন:
০১ এপ্রিল ২০২৬, ১৮:২৯

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথক জোটগত নির্বাচন করবে। এতে স্বতন্ত্র থেকে নির্বাচিতরা বিএনপির সঙ্গে জোটে থাকবেন। আর জামায়াতের সঙ্গে থাকবে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)।

বুধবার (১ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আর জামায়াত জোট করছে। বিএনপির সঙ্গে আছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন আর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। ছয়জন স্বতন্ত্র সংসদ সদস্যও বিএনপির সঙ্গে আছে।

তিনি বলেন, ৬ এপ্রিল নারী আসনের নির্বাচন নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওইদিন ভোট নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি দল ও প্রার্থীদের কাছে নারী আসনে নির্বাচনে জোটগত অবস্থান জানাতে চিঠি দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সকলেই জোটগত অবস্থান জানিয়েছে।

বাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা ও বাংলাদেশ খেলাফত মজলিশের মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা কোনো জোটে থাকবে না। এছাড়া অন্যরাও তথ্য জানিয়েছে।

আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা। তবে বিভিন্ন শর্তের কারণে এই সংখ্যা এদিক সেদিক হতে পারে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৯ আসনে ভোট হয় শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ার কারণে। আদালতের আদেশে চট্টগ্রাম-২ ও ৪ আসনে ফলাফল প্রকাশ বন্ধ রেখেছে ইসি।

তাই ২৯৭ আসনের আসনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন। তবে এরই মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সংসদে দলটির প্রতিনিধি রয়েছে ২০৮ জন।

জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ টি। এনসিপি ৬ টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২ টি। ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১ টি। গণঅধিকার পরিষদ আসন পেয়েছে ১ টি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১ আসনে জয় লাভ করেছে। গণসংহতি আন্দোলন পেয়েছে ১ আসন। খেলাফত মজলিস পেয়েছ ১ টি আসন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৭টি আসন।

আইন অনুযায়ী, ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টির মতো, বাংলাদেশ জামায়াত জোট পাবে ১২টির মতো ও বাকি দুইটা অন্যরা পেতে পারে।

আমার বার্তা/এমই

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, শুধু এই কারণেই

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোরের আলো ফোটার আগেই যেন দায়িত্বের ভার কাঁধে তুলে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর রাত

ঢাকাসহ দেশের ৫ বিভাগে বাড়ছে গরমের দাপট

সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি