ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০১ এপ্রিল ২০২৬, ১৭:১৪

এ পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান৷

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি হয়রানিমূলক মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এ সব তথ্য জানান ৷ এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়, তার পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট কতটি মামলা দায়ের করা হয়েছিলো সে সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।

তবে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ২০০৭ সাল থেকে ২০২৫ সালে ১ নভেম্বর পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৫ মার্চ রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের সুপারিশ করার লক্ষে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করে। মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশে করা হয়েছে, জনস্বার্থে মামলা চালানোর প্রয়োজনীয়তা নেই এবং মামলা চালালে রাষ্ট্রের ক্ষতি হবে মর্মে পরিলক্ষিত হলে ওই কমিটি মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে সুপারিশ করবে।

মন্ত্রী বলেন, জেলা কমিটির কাছ থেকে প্রাপ্ত সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করার জন্য ২০২৬ সালের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত ৬ (ছয়) সদস্যবিশিষ্ট ‘কেন্দ্রীয় কমিটি’ মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহার করার কার্যক্রম চলমান রয়েছে৷

আমার বার্তা/এমই

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সরকার: ডা. জাহেদ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার

সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন-২০২৬ বিল পাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশস্ত করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ জাতীয়

বিএনপির ৩ ট্রফিই আছে, বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বক্তব্যের জের ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

দামের সমন্বয় করে আগামী মাস থেকে প্রয়োজনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা সরকার করবে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে শিক্ষিকা হত্যা: মৌন মিছিলে ন্যায়বিচারের দাবি ও শিক্ষক শিক্ষার্থীদের শোক

সড়ক দুর্ঘটনায় ডিআইইউ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সরকার: ডা. জাহেদ

গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল : চিফ প্রসিকিউটর

সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন-২০২৬ বিল পাস

বিএনপির ৩ ট্রফিই আছে, বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, চায় ‘যুদ্ধের স্থায়ী অবসান’

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: সংসদে ধর্মমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

ঢাকার ৬ মামলার একটিতে গ্রেপ্তার দেখানো হবে শিরীন শারমিনকে: ডিএমপি

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিসের নভোচারীরা 

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান