ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

আমি কখনো কম চাপ অনুভব করিনি: সারা আলি খান

আমার বার্তা অনলাইন:
০৯ জুন ২০২৫, ১২:১৪
আপডেট  : ০৯ জুন ২০২৫, ১২:২০

সিনেমা নিয়েই বেশ রোমাঞ্চিত থাকেন বলিউড সেনসেশন সারা আলি খান। এর মধ্যে অনুরাগ বসুর সিনেমায় যুক্ত হতে পারা তার কাছে বিশেষ কিছু।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল অনুরাগ বসুর অই ইন আ মেট্রো সিনেমাটি । এটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছিল। এবার আধুনিক প্রেমের কাহিনি নিয়ে অনুরাগ আনতে চলেছেন মেট্রো ইন দিনোঁ ছবিটি। এই ছবিতে আছেন একঝাঁক তারকা। আর তাঁদের জুটি প্রেমের নতুন উপাখ্যান শোনাবে। অনুরাগের এই ছবির অংশ হতে পেরে আপ্লুত অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে অনুরাগের সঙ্গে কাজ করা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন সারা।

অনুরাগ বাসুর এই ছবিতে জুটি বেঁধে আসছেন নীনা গুপ্তা-অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি-কঙ্কনা সেনশর্মা, আলী ফজল-ফাতিমা সানা শেখ এবং আদিত্য রায় কাপুর-সারা আলী খান। কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরু—এই চার শহরের ভিন্ন স্বাদের প্রেমকাহিনি নিয়ে ছবিটি বানিয়েছেন অনুরাগ। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে পরিচালক অনুরাগ বসুসহ সব শিল্পী উপস্থিত ছিলেন। সারা উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘অনুরাগ বসুর ছবি দেখে আমি বড় হয়েছি। প্রথম কিস্তি তো খুবই পছন্দের। এখন আমি এই ছবিতে কাজ করছি। তার পরিচালনায় কাজ করা আমার জন্য কল্পনাতীত ছিল। অনুরাগ বসুর ছবিতে সুযোগ পেয়ে আমি দারুণ খুশি। আমার স্বপ্ন সত্যি হলো। আমি এখন বলতে পারি যে আমি অনুরাগ বসুর নায়িকা।’

অভিনেত্রী আরও বলেন, ‘এই ছবির ক্ষেত্রে আমি কখনো কম চাপ অনুভব করিনি। এমন অনেক মুহূর্ত আছে, যেখানে আমি আছি বলে আমার বিশ্বাসই হচ্ছিল না। এই মুহূর্তে মঞ্চে এই সাত অভিনেতা, যাঁদের আমি সম্মান করি আর অনুরাগ বসু ও ভূষণ স্যারের পাশে দাঁড়িয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।’

অনুরাগের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সারা বলেন, ‘তাঁর ছবি নির্মাণের ধরন আমার কাছে একদম নতুন। তাই আমাকে আদিত্যর (রায় কাপুর) ওপর আস্থা রাখতে হয়েছিল। এর আগে অনুরাগদার লুডো ছবিতে আদিত্য অভিনয় করেছেন। তাই আদিত্য তার কাজের ধরন-ধারণ সম্পর্কে জানতেন। আদিত্য আমাদের মধ্যে এক সুন্দর সেতু হয়ে উঠেছিলেন। আমরা সবাই খুব মজা করে কাজ করেছি। বসুদা যেভাবে কাজ করেন, তা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝেছিলাম যে এই ছবির দায়িত্ব আমাদের সবার কাঁধে।’

আদিত্য ছাড়া ফাতিমা সানা শেখও অনুরাগের লুডো ছবিতে অভিনয় করেছেন। সারা জানান যে ফাতিমাও তাঁকে অনেক সাহায্য করেছেন।

আমার বার্তা/এল/এমই

সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল: জাহ্নবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও বিকৃত করার ঘটনা নতুন নয়। বর্তমান

বুবলীর নতুন ছবি, বাড়ল জল্পনা!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী সাম্প্রতিক সময়ে নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন। কোনো ইভেন্ট বা

এখনো এটি স্বপ্নের মতো মনে হচ্ছে: লাক্স সুপারস্টার

দীর্ঘ সাত বছর পর আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।

আমরা এখন দুই থেকে তিন: রাশমিকা মান্দানা

ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হয়েছে মাস খানেক হলো। এমন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী