ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

হাসপাতালের বেড থেকে গান ধরলেন পবনদীপ

আমার বার্তা অনলাইন:
১৫ মে ২০২৫, ১৮:৪৯
আপডেট  : ১৫ মে ২০২৫, ১৯:১৩

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ইন্ডিয়ান আইডল ১২-এর বিজয়ী পবনদীপ রাজন। যদিও বর্তমানে সেই বিপদ অনেকটাই কেটে গেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে এবার যেন স্বস্তি ফিরল অনুরাগীদের মনে, কারণ হাসপাতালের বিছানায় বসেই গলা ছেড়ে গান ধরলেন তিনি।

সে ভিডিও ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায়, পবনদীপ হাসপাতালের পোশাকে বেডে বসে রয়েছেন, তার সঙ্গে রয়েছেন এক নার্স। পবনদীপের হাতে মুভমেন্ট মেশিন লাগানো আর গায়কের গায়ে ছিল চাদর।

এই ভিডিওতে পবনদীপ লতা মঙ্গেশকরের গান মেয়া সায়া সাথ হোগা গানটি গেয়ে ওঠেন। গানের মিউজিক চলছিল কারাওকে-তে। হাসপাতাল থেকে পবনদীপের দ্বিতীয় গানটিও সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে। এই ভিডিও পোস্ট হতেই তার ভক্তেরা গায়কের দ্রুত সুস্থ হওয়ার শুভকামনা করেন।

দু-দিন আগেই পবনদীপ হাসপাতাল থেকে যো ভেজিথি দুয়া গানটি গেয়ে সকলের মন জয় করে নেন। হাতে পায়ে স্পষ্ট ক্ষত, সুস্থ হতে যে সময় লাগবে তা তাঁকে দেখেই বোঝা যাচ্ছে। তবুও তাঁর গলায় গান শুনে মুগ্ধে অনুরাগীরা।

প্রসঙ্গত, পবনদীপের শরীরে বহু জায়গার হাড় ভেঙেছে, ক্ষতও রয়েছে। এই দুর্ঘটনার পরে প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন চলে তার। চিকিৎসকদের কথায় অস্ত্রোপচার সফলও হয়েছে। এই মুহূর্তে পবনদীপ রয়েছেন আইসিইউতে ডাক্তারদের কড়া নজরে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন থেকে চারদিন তাকে বিশ্রামে থাকতে হবে।

আমার বার্তা/এল/এমই

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত শিল্পী বশির আহমেদ

দেশের সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে কালজয়ী অবদান রাখায় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদকে (মরণোত্তর) ‘স্বাধীনতা

৭ এপ্রিল বগুড়ার মমো ইনে টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ আয়োজন ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০২৫ এর

মেহজাবীনের এমন মারকুটে রূপ আগে দেখেনি দর্শক

আসছে ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। গত বুধবার দুপুরে

চলচ্চিত্রের ‘পিচ’ নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও লেখালিখির কর্মশালা

বর্তমান সময়ে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে চলচ্চিত্র নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো 'পিচ' বা 'পিচ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান