ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

শিল্পকলা পদক পাচ্ছেন ২০ সাংস্কৃতিক ব্যক্তিত্ব-প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:
১৫ জানুয়ারি ২০২৪, ২০:০৩
২০২১ ও ২০২২ সালের জন্য ১৯ গুণীজন ও একটি প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হবে।

২০২১-২২ অর্থবছরের শিল্পকলা পদক ঘোষণা করা হয়েছে। ২০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান শিল্পকলা শিল্পকলা পদক পেয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) এ পদক ঘোষণা করা হয়।

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য তারা এই পদক পাচ্ছেন।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, রাষ্ট্রপতির সদয় অনুমতি ও তারিখ নির্ধারণ সাপেক্ষে ‘শিল্পকলা পদক’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।

২০২১ সালে শিল্পকলা পদক পেয়েছেন-যন্ত্রসংগীতে মো. নূরুজ্জামান, নৃত্যকলায় শারমীন হোসেন, কণ্ঠসংগীত- জনাব সাদি মহম্মদ, চারুকলা- শিল্পী বীরেন সোম, নাট্যকলায় অধ্যাপক আবদুস সেলিম, লোকসংস্কৃতিতে নহীর উদ্দিন, চলচ্চিত্রে ড. মতিন রহমান, আবৃত্তিতে কাজী মদিনা, যাত্রাশিল্পে এম. এ. মজিদ। এই অর্থবছরে সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে শিল্পকলা পদক পাচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।

২০২২ সালে যারা শিল্পকলা পদক পেয়েছেন-যন্ত্রসংগীতে ফোয়াদ নাসের, নৃত্যকলায় সাজু আহম্মেদ, কণ্ঠসংগীতে এলেন মল্লিক, অধ্যাপক অলক রায়, নাট্যকলায় খায়রুল আলম সবুজ, লোকসংস্কৃতিতে সুনীল কর্মকার, ফটোগ্রাফিতে রফিকুল ইসলাম, আবৃত্তিতে মীর বরকত রহমান, যাত্রাশিল্পে অরুণা বিশ্বাস, সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় ড. সফিউদ্দিন আহমদ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি গবেষণা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান শুরু করে। ‘শিল্পকলা পদক’ নীতিমালা অনুযায়ী, মাঠপর্যায় থেকে প্রাপ্ত গুণীজনের তালিকা ও আবেদন চূড়ান্তভাবে মনোনয়ন করে শিল্পকলা একাডেমির মূল্যায়ন কমিটি। নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। ‘শিল্পকলা পদক’-এর জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শিল্পকলা একাডেমির নাম এবং মনোগ্রামসম্বলিত স্বর্ণপদক, সনদপত্র এবং ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

আমার বার্তা/এমই

সৎ থাকুন, সময় পরিবর্তন হবে: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। তিশা প্রথম

ছেলেকে নিয়ে ঘুরছেন শরিফুল, ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। ২০২১

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়

মাদক কাণ্ডে যুক্তের বিষয়ে যা বললেন তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার