ই-পেপার শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মনে হচ্ছিল এটাই আমার শেষ দিন: ক্যাটরিনা

বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ১৪:০৯

বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনয়সহ নানা বিষয়ে সব সময়েই থাকেন আলোচনায়।

তবে সম্প্রতি আলোচনার তুঙ্গে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাইগার ৩’ সিনেমায় তার অ্যাকশন-রোমান্সে ডুবে আছেন সিনেপ্রেমীরা। তোয়ালে জড়িয়ে ক্যাটরিনার মারপিটের দৃশ্য সিনেপ্রেমীদের মনে ধরেছে।

নায়ক-ভিলেনদের মতোই অ্যাকশন দৃশ্যে দারুণ পারদর্শী এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, এখন পর্যন্ত স্টান্টগুলি করতে গিয়ে বডি ডাবলের ব্যবহার করেননি ক্যাটরিনা।

আর এমন এক অ্যাকশনে দৃশ্যে শুট করতে গিয়ে মরতে বসেছিলেন তিনি।

মাঝ আকাশে মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য রক্ষা পান অভিনেত্রী।

সেই দৃশ্যের কথা জানাতে গিয়েই ক্যাটরিনা বললেন, মনে হচ্ছিল এটাই আমার শেষ দিন।

তিনি বলেন, ‘চোখ বন্ধ করে ফেলেছিলাম। ঈশ্বরকে ডাকছিলাম। আর খালি একজনের কথাই মনে পড়ছিল। তিনি আমার মা। মনে হচ্ছিল, মা ঠিক থাকবে তো!’

মূলত হেলিকপ্টারের ভেতরে স্টান্ট করতে গিয়ে এই ভয়ানক বিপদে পড়েন অভিনেত্রী। মাঝ আকাশে হঠাৎ শুরু হয় ঝড়। নিয়ন্ত্রণ হারায় হেলিকপ্টার, দ্রুত নামতে থাকে নিচের দিকে। ভয় পেয়ে যান ক্যাটরিনা। ভাবতে থাকেন হেলিকপ্টার হয়তো ক্রাশ করবে।

তবে শেষমেশ বেঁচে ফেরেন ক্যাটরিনা। কিন্তু সেই দিনের সেই অভিজ্ঞতার কথা ভুলতে পারেননি কিছুতেই।

আমার বার্তা/ওজি

নতুন বছরে পটকা না ফাটানোর অনুরোধ করলেন জয়া

নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৈচিত্রতা রয়েছে এমন  গল্পে কাজ করতে চাই: ইয়ামি গৌতম

বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার সিনেমাগুলো

‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই

প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও

মধুচন্দ্রিমায় গেলেন আরবাজ, মুখ লুকালেন নববধূ

৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। সপ্তাহ খানেক আগে হেয়ারস্টাইলিস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়